+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   দেশ   >>   ভারত   >>   করোনা যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে এবার পাশে দাঁড়ালেন রাষ্ট্রপতি

Ad Image
Ad Image

করোনা যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে এবার পাশে দাঁড়ালেন রাষ্ট্রপতি

admin April 23, 2020

আমার কথা, দিল্লি, ২৩এপ্রিলঃ

সারা বিশ্ব আক্রান্ত করোনা ভাইরাসের আক্রমণে। মহামারী নয় অতিমারীর আকার নিয়েছে এই ভাইরাস পৃথিবী জুড়ে। এই সংক্রমণ এড়াতে সকলে মিলে নেমেছে এক অলিখিত যুদ্ধে। কিন্তু এই যুদ্ধে সব থেকে বড় ভূমিকা যারা নিয়েছেন তাঁরা হলেন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সমস্ত কর্মীরা। চিকিৎসক থেকে শুরু করে নার্স, এমনকি স্বাস্থ্যকর্মীদেরো নিজেদের পরিবার পরিজন ভুলে নিজেদের প্রাণের মায়া ছেড়ে করোনা লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে। তাই তাদের স্বার্থে এপিডেমিক ডিজিসেস অ্যাক্টের সংশোধনী আইন পাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, যা ১৮৯৭ সালের সংশোধনী আইন।

এই সংশোধনী আইনের আওতায় যদি কোনো ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কারুর উপর হামলা চালায় বা হেনস্থা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। যা কমপক্ষে ৩মাসের হাজতবাস বা সর্বোচ্চ ৭ বছরের হাজতবাস। সাথে জরিমানা ধার্য করা হবে ন্যূনতম ৫০ হাজার টাকা বা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। শুধু তাই নয় যদি কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্পত্তি হানি করা হয় তাহলে সেক্ষেত্রে এই আইনে সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্যের দ্বিগুণ মূল্য ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গকে। এই প্রেক্ষিতে অভিযোগ দায়েরের এক বছরের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২২এপ্রিল অর্থাৎ বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতিতে কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

Post Views: 1,781
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN