+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১৬ টি ট্রাক পোড়ানো হয়েছিল দুর্গাপুরে (সত্য ঘটনা অবলম্বনে)

Ad Image
Ad Image

১৬ টি ট্রাক পোড়ানো হয়েছিল দুর্গাপুরে (সত্য ঘটনা অবলম্বনে)

admin January 3, 2024

আমার কথা, দুর্গাপুর, ৩ জানুয়ারী:
পান্নালাল গোস্বামী
অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক

২০০৭ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। ওই দিন বেলা দেড়টা নাগাদ কোকওভেন থানার ডিপিএল মোড়ে ডি ওয়াই এফ আইএর এক একটি সভা চলাকালীন একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় একজন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে একটি নজরকাড়া ঘটনা ঘটে। আমি তখন সি আই(এ) হিসেবে দুর্গাপুরে কর্মরত। সেই সময় আমি ডি ওয়াই এফ আই এর জমায়েত আইন শৃঙ্খলা রক্ষার ডিউটির পুলিশ আধিকারিকদের ডিউটির তদারক করছিলাম। ওই ঘটনার পর ডি ওয়াই এফ আই এর সমর্থকরা বেপরোয়া হয়ে মায়াবাজার রোডে ১৬টি পাথর বোঝাই ট্রাকে একের পর এক আগুন ধরিয়ে দেয়। ওই খবর শোনা মাত্র আমি তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারকে মোবাইল ফোন দ্বারা সমস্ত ঘটনা জানাই। পুলিশ সুপার আমাকে তৎক্ষণাৎ মায়াবাজার রোডে যাওয়ার নির্দেশ দিলে আমি দ্রুত সেখানে পৌঁছোই। সেই স্থানে পৌঁছে অগ্নিকান্ড দেখে দ্রুত দমকল বিভাগকে খবর দিই। দমকল দ্রুত পৌঁছোলেও উত্তেজিত জনতা মারফত বাধা পায়। সেই ঘটনা পুলিশ সুপারকে সবিস্তারে জানালে তিনি যত্ন সহকারে ঘটনাটি মোকাবিলা করার নির্দেশ দেন। আমি আন্দোলকারীদের মধ্যে নেতৃত্ত্ব স্থানীয় কয়েকজনকে ডেকে কথা বলি। কথা বলার পর তাঁরা কিছুটা সংযত হয়। কিন্তু ১৬টি পাথর বোঝাই ট্রাক সম্পূর্ণ রূপে পুড়ে যায়। বৃহত্তর ক্ষতি ও জীবনহানি আটকাতে আমি সেদিন কোনো কঠোর ব্যবস্থা নিতে পারিনি। পরে ডি ওয়াই এফ আই সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই সংবাদ পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তৎকালীন আই জি ট্রাফিক পরেরদিন কোকওভেন থানায় আসেন ও সমস্ত ঘটনা সবিস্তারে অবগত হন এবং আমার সমস্ত পদক্ষেপকে যথার্থ বলে সন্তোষ ব্যক্ত করেন।

Post Views: 2,238
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN