+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর

Ad Image
Ad Image

বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর

admin February 24, 2026

আমার কথা, ২৪ ফেব্রুয়ারী

তনুশ্রী চৌধুরী,  কাঁকসা:

 

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মৃতদের নাম সহদেব(সন্ন্যাসী) ঘোষ। ৫৫ বছর বয়সি সহদেব ঘোষের বাড়ি কাঁকসার রেলপাড়ে।অন্য জনের নাম শুভজিৎ মুন্ডা,২১ বছর বয়সী সহদেব মুন্ডার বাড়ি কাঁকসার আইলা পাড়ায়।
স্থানীয় সূত্রে ঘটনার সম্পর্কে জানা গিয়েছে, কাঁকসার শিলামপুরে সহদেব ঘোষের একটি মুদিখানা দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে বাইকে চেপে তিনি রেলপাড়ে বাড়ি ফিরছিলেন।মাথায় হেলমেট পড়ে ধীর গতিতেই তিনি সিলামপুর থেকে কাঁকসার আনন্দপুর মোড় পার হওয়ার পরেই অপর দিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। সহদেব ঘোষের মাথায় হেলমেট থাকলেও সংঘর্ষ এতটাই জোরালো হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় সহদেব ঘোষের। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে সহদেব ঘোষের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।অন্যদিকে স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় শুভজিৎ কে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করলে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে,মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।কাঁকসা থানার পুলিশ দুই জনেরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা ফাঁকা থাকার কারণে রেলপাড় থেকে শিলামপুর যাওয়ার রাস্তায় নিত্য দিন দ্রুত গতিতে বাইক চলাচল করে। এর ফলে ওই রাস্তায় দুর্ঘটনার প্রবণতা লেগেই থাকে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে।একজন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই মৃত অবস্থায় পড়ে।অন্যজন রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে।
সংঘর্ষ এতটাই জোরে হয় যে। শুভজিৎ এর বাইক সহদেব ঘোষ কে ধাক্কা মেরে রাস্তার ধারে থেকে মাঠে গিয়ে পড়ে।সহদেব ঘোষের মাথায় হেলমেট থাকলেও শুভজিৎ এর মাথায় কোনো হেলমেট ছিল না।এবং সে মদ্যপ অবস্থায় অন্যের বাইক নিয়ে সিলামপুর যাচ্ছিল।বেপরোয়া ভাবে বাইক চালানোর জন্যই এই ঘটনা।স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি করেছেন।যাতে প্রশাসন কড়া ব্যবস্থা নিয়ে ওই রাস্তায় ভারী যানবাহনের সাথে বাইক চলাচলের ক্ষেত্রেও গতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা ছুটে গিয়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপশি কাঁকসা থানার পুলিশকে খবর দিলে।ঘটনাস্থলে কাঁকসা থানা এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।সহদেব ঘোষের মৃত দেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে অন্যত্র সরিয়ে রেলপার থেকে শিলামপুর যাওয়ার রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। দুই জনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post Views: 94
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN