+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   সেপটিক ট্যাংকে নেমে মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের

Ad Image
Ad Image

সেপটিক ট্যাংকে নেমে মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের

admin June 21, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ২১জুনঃ

বাড়ির শৌচালয়ের সেপটিক ট্যাঙ্ক সাফাইয়ে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে একই পরিবারের দুই ভাইয়ের। রবিবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার মোহাড় গ্রামে।

মৃত দুই ভাইয়ের নাম পূর্ণচন্দ্র মন্ডল (৪০) ও নিতাই মন্ডল (৩০)। এদিন বেলা ১০টা নাগাদ প্রথমে বড় ভাই সেপটিক ট্যাঙ্কের ভেতরে থাকা দড়ি তুলতে গিয়ে ভেতর থাকা গ্যাসে দম বন্ধ হয়ে যায়। দাদাকে ছটফট করতে দেখে ট্যাঙ্কে নামেন ছোট ভাই।

সেও বিষাক্ত গ্যাসে সংজ্ঞা হারান। সেপটিক ট্যাংকের মধ্যে দুই ভাইকে ছটফট করতে দেখে বাড়ির মহিলারা চিৎকার-চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকেন। কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে তারা আর নিচে নামেননি।

পরে দড়ির ফাঁস তৈরি করে দুই ভাইয়ের পায়ে লাগিয়ে তাদের ওপরে টেনে তোলা হয়।  এরপর স্থানীয় চিকিৎসক এসে দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত সবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম মাইতি বলেন, নিতাই এবং পূর্ণ রাজমিস্ত্রির কাজ করতেন। তাদের নাবালক ছেলে মেয়ে রয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

ঘটনার খবর পেয়েই  মৃত দুই ভাইয়ের বাড়িতে ছুটে যান রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া এবং বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া। এছাড়াও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অমল কুমার পান্ডা সহ নেতৃবৃন্দরাও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন।দুই ভাইয়ের শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের সব রকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহদুটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। দেহগুলি ময়না তদন্ত হয়ে গেলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Post Views: 2,146
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN