+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আঠারো পূর্ন হতেই জন্মদিনে রক্তদানে সামিল, কৃষক আন্দোলনে জমানো টাকা দান দুর্গাপুরে দুই কন্যার

Ad Image
Ad Image

আঠারো পূর্ন হতেই জন্মদিনে রক্তদানে সামিল, কৃষক আন্দোলনে জমানো টাকা দান দুর্গাপুরে দুই কন্যার

admin December 21, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ডিসেম্বরঃ

কথাতেই আছে “charity begins at home” আর এই কথাকেই সত্যি হতে দেখা গেল দুর্গাপুরের এক আইনজীবি পরিবারে। বাবা পেশায় আইনজীবী হলেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে রক্তদান আন্দোলনে দুর্গাপুরে প্রথম সারিতে তাঁকে দেখা যায় বরাবর আর এরকম একজন সামাজিক মানুষের প্রভাব তাঁর পরিবারে তার প্রভাব পড়বে না এটা তো হতে পারে না।

ছোট থেকেই বাবার এরূপ সামাজিক কাজকর্ম দেখে বড় হয়ে উঠেছে আইনজীবী আয়ুব আনসারির দুই কন্যা আয়েষা ও তনুজা। শুধু দেখা নয় ছোট থেকেই বাবার মুখে শুনে আসছেন সামাজিক আন্দোলনের কথা, বহু অসহায় মানুষের সংগ্রামের কথা। তাই বয়সের দিক থেকে শুধু প্রাপ্ত বয়স্ক হওয়ার অপেক্ষাতেই ছিলেন আয়েষা ও তনুজা। আঠারো বছর পুর্ন হতেই বাবার হাত ধরে রক্তদান আন্দোলনে সামিল হলেন তাঁরা। আজ আয়েশা আঠারো বছর পূর্ণ করার পর আজই সে রক্তদান করে তার এই জন্মদিনটিকে স্মরনীয় করতে চেয়েছিল তাই সেই উপলক্ষ্যে বাবা আয়ুব আনসারীর সহযোগিতায় রক্তদান করলেন। দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সোমবার আই টি কলোনীর সংলগ্ন মৃত্যুঞ্জয় আবাসনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর সেখানেই আয়েশা রক্তদান করেন। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। আয়েষা ও তনুজা দুই বোনের মনে প্রভাব ফেলেছে বর্তমান কৃষক আন্দোলন আর তাই তাদের পাশে দাঁড়াতে দুই বোন তাদের জমানো পাঁচ হাজার টাকা বিধায়ক সন্তোষ দেবরায়ের হাতে তুলে দেন সেই কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

আয়েষা ও তনুজা জানান, ছোট থেকেই বাবাকে দেখেছি এই রক্তদান আন্দোলনে সামিল হয়ে সমাজের জন্য কাজ করতে আর তার থেকেই বুঝেছি এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচাতে কতটা কাজে লাগতে পারে। সেই অনুপ্রেরনা থেকেই আজকের এই পদক্ষেপ। জন্মদিনের আনন্দ তো থাকবেই কিন্তু তার সাথে যদি সমাজের জন্য কিছু করতে পারি তাহলে মানসিকভাবে তৃপ্তি পাবো এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত।

আয়েষা ও তনুজার বাবা বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারি বলেন, আঠারো পূর্ন হতেই দুই মেয়ে আমাকে বলে যে বাবা আমরা এই রক্তদান আন্দোলনে সামিল হতে চাই। সাথে কৃষক আন্দোলনে ওদের জমানো কিছু টাকাও ওরা দিতে চায়। আর তাই ওদের এই চিন্তাভাবনায় আমি গর্বিত আর তাই এই ইচ্ছে পূরনে আমি ওদের সাহায্য করলাম।

Post Views: 1,169
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN