+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে শিশু অপহরণের ঘটনায় নয়া মোড়, গ্রেফতার এলাকারই দুই মহিলা

Ad Image
Ad Image

দুর্গাপুরে শিশু অপহরণের ঘটনায় নয়া মোড়, গ্রেফতার এলাকারই দুই মহিলা

admin July 16, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৬ জুলাইঃ

দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক রোডের শিশু অপহরনের ঘটনায় নয়া মোড়। এলাকারই দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

গত ১৭ জুন রাত ৯টা ৩০ নাগাদ তিলক বস্তি সংলগ্ন একটি মাঠে নিজের দুই দিদির সাথে খেলা করছিল ১ বছর ১০ মাস বয়সী সুমিত্রা  সাউ। সেই সময় দুই দিদির কাছ থেকে বোনকে অপহরণ করে বাইকে করে নিয়ে পালিয়ে যায় এক তরুণী ও এক তরুন। ঘটনার পরে বেশ আতঙ্ক আর চাঞ্চল্য ছড়িয়ে পরে তিলক বস্তি এলাকায়। পুলিশ তদন্তে নামে। তদন্তের মাঝেই আচমকাই দিন দুই পরে ১৮ জুন একটি গাড়িতে করে সন্ধ্যেবেলা তিলক এলাকাতেই সুমিত্রাকে নামিয়ে দিয়ে যায় কেউ বা কারা। এই ঘটনার পেছনে কাদের হাত ছিল তা জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছিল পুলিশ। তদন্তে এরপর গতিবেগ আসে। দুজন মহিলাকে পুলিস গ্রেফতার করে, যাদের মধ্যে একজন হলেন মমতা কুজুর যিনি ওই তিলক বস্তিতেই থাকেন ও অপরজন নমিতা ধাত্রী যিনি কাশিরাম বস্তিতে থাকেন। মমতা ও নমিতা সম্পর্কে দুই বোন হন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) জানান, “আমারাও তদন্তে হাতে কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাই। সেই ফুটেজে শিশুটির অপহরনের সময় মমতা কুজুরকে ঘটনাস্থলে দেখা যায়। সুত্র ধরে সাথে আরো কিছু প্রমানের ভিত্তিতে মমতাকে আমরা গ্রেফাতার করি। এরপর মমতাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে নমিতার যোগের বিষয়টিও জানতে পারি। এরপর নমিতাকেও আমরা গ্রেফতার করি। তবে এই অপহরণের পিছনে এদের কি স্বার্থ জড়িত রয়েছে তা তদন্তের স্বার্থে এখনই বলা যাবে না”।

যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা নিরপরাধ। এই ঘটনার সাথে তাঁদের কোনো সম্পর্ক নেই। পুলিশ তাঁদের ফাঁসাচ্ছে।

ধৃতদের আজ অর্থাৎ দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা চালাচ্ছে সুমিত্রার অপহরনের সাথে তাঁদের কি যোগ রয়েছে।

 

Post Views: 2,103
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN