+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   গায়ে পুলিশের উর্দি, হাতে চক-ডাস্টার, অন্য রূপে ‘ওসি’

Ad Image
Ad Image

গায়ে পুলিশের উর্দি, হাতে চক-ডাস্টার, অন্য রূপে ‘ওসি’

admin May 15, 2025

আমার কথা, বাঁকুড়া, ১৫ মেঃ

সংবাদদাতাঃ দেবনাথ মোদক

একেবারে অন্য ভূমিকায় ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ। হাজারো ব্যস্ততা আর দায়িত্ব পালনের মধ্যেই চক ডাষ্টার হাতে ছাত্র ছাত্রীদের শিক্ষাদানে এগিয়ে এলেন তিনি। আর এই ব্যতিক্রমী ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সূত্রের খবর, ইন্দপুরেরই শালকাপ রঘুনাথপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জগদীশ পাইনের উদ্যোগে চলতি গ্রীষ্মের ছুটিতে ওই স্কুলের ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘স্পেশ্যাল কোচিং’ এর ব্যবস্থা করা হয়েছে। এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা সময় সুযোগ মতো এই কাজে সহায়তা করছেন। এই খবর পেয়েই এগিয়ে আসেন ওসি মনোরঞ্জন নাগও। ব্যতিক্রমী এই উদ্যোগের সঙ্গী হতে চক ডাষ্টার হাতে তুলে নিলেন তিনিও।

অন্যদিকে, ইন্দপুর এলাকার মানুষ জানিয়েছেন, মাত্র দেড় বছরের মধ্যে ওসি মনোরঞ্জন নাগ থানা এলাকার প্রতিটি মানুষের একান্ত আপনজন হয়ে উঠতে পেরেছেন। মানুষের সুখে দুঃখে পাশে থাকার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাজকল্যান, সচেতনতা, আনন্দোৎসব সমস্ত ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। যা তাঁকে একেবারে মানুষের মনের কাছাকাছি পৌঁছতে সাহায্য করেছে বলে অনেকে জানিয়েছেন।
মামলা-আদালত, চোর-ডাকাত, ঝক্কি-ঝামেলা এই নিয়ে পুলিশের জীবন। কিন্তু সেই জীবনেই আটকে থাকার ইচ্ছে ছিল না মনোরঞ্জন নাগের। তাই সুযোগ পেতেই লুফে নিয়েছিলেন তিনি। পুলিশের বন্দুক ও রুল রেখে, প্রয়োজনে হাতে তুলে নিয়েছেন চক-ডাস্টার। বাঁকুড়ার ইন্দপুরের শালকাপ রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক হিসেবেই চিনছেন ওসি মনোরঞ্জন নাগকে।

মনোরঞ্জন নাগ ইন্দপুর থানার ওসি। হাজার ব্যস্ততা আর দায়িত্ব পালনের মাঝেই চক-ডাস্টার হাতে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে এগিয়ে এসেছেন। তাঁর এই কাজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বছর তিনেক আগেই ইন্দপুরের শালকাপ রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ পাইনের উদ্যোগে শুরু হয়েছিল স্পেশাল কোচিংয়ের। এ বার গরমের ছুটিতে ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও ওই কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা সময়-সুযোগ মতো এই কাজে সাহায্য করছিলেন। সেই খবর পেয়েই এগিয়ে এলেন ওসি মনোরঞ্জন নাগও। উদ্যোগের সঙ্গী হতে চক ডাস্টার হাতে তুলে নিলেন তিনিও।
বছর দেড়েক আগে ইন্দপুর থানায় ওসি হিসেবে এসেছেন মনোরঞ্জন নাগ। তার মধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। একাধিক সামাজিক উদ্যোগে সামনের সারিতে থাকেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সংক্রান্ত যে কোনও উদ্যোগেই ঝাঁপিয়ে পড়েন। শালকাপ রঘুনাথপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ পাইন বলেন, ‘নানা স্কুলের শিক্ষক, অনেক প্রাক্তন পড়ুয়া এই স্পেশাল কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এর খবর পেয়ে নিজেই যোগাযোগ করেছিলেন ওসি মনোরঞ্জন নাগ। এত ব্যস্ততার মাঝে সময় বের করার জন্য ওঁকে অনেক ধন্যবাদ।’

Post Views: 319
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN