+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ইস্পাত নগরীতে হায়নার মৃতদেহ, এলাকায় আতঙ্ক

Ad Image
Ad Image

ইস্পাত নগরীতে হায়নার মৃতদেহ, এলাকায় আতঙ্ক

admin February 20, 2025

আমার কথা, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারী:

আজ দুর্গাপুরে একটি মৃত বন্যজন্তুকে নিয়ে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার লোকজন দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্যজন্তু। এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড়। পরে তারা বুঝতে পারেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিংস্র একটি হায়নার। এই নিয়ে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ইস্পাত নগরীর ৮নং ওয়ার্ডের অ্যাটেরিয়া রোড এলাকায়। মৃত হায়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা। তারপরে ভিড় জমে যায় আরও। খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মামনি বাস্কা বলেন, “এই ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ বাচ্চারা এই জঙ্গলের ধারেই খেলাধূলা করে, তাই যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারতো। সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিরা এই ব্যাপারে একটু নজরদারি রাখলে ভালো হয়।”

Post Views: 2,161
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN