+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে কোলিয়ারীতে খনিগর্ভে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, মৃতদেহ আটকে বিক্ষোভ

Ad Image
Ad Image

অন্ডালে কোলিয়ারীতে খনিগর্ভে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, মৃতদেহ আটকে বিক্ষোভ

admin October 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৭অক্টোবরঃ

মঙ্গলবার বেলা  বারোটা নাগাদ অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে খনির নীচে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ খনির চালের কয়লার বিশাল চাঙর ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের উপর। ঘটনায় তিনজন শ্রমিক গুরুতর জখম হন তাদের মধ্যে গোপাল গোপ নামে বছর বিয়াল্লিশের এক শ্রমিক ঘটনাস্থলেই খনির চালের তলায় চাপা পড়ে মারা যান।

দুর্ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি চত্তরে। শ্রমিকরা জানান, খনি কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা। খনির নীচে নিরাপত্তা নেই বললেই চলে এমনটাই এক খনি কর্মী জানান। শ্রমিকদের দাবি তারা বার বার কর্তৃপক্ষকে খনির নীচে নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত না করায় এই দুর্ঘটনা। পুরো ঘটনার জন্য খনি কর্মীরা ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করছেন। খনি শ্রমিক ও শ্রমিক সংগঠনের দাবী মৃত কর্মীর পরিবারের একজনের চাকরি আজকেই দিতে হবে আর যতদিন খনির নীচে নিরাপত্তা সুনিশ্চিত না করছে ইসিএল কর্তৃপক্ষ ততদিন খনি বন্ধ থাকবে। দুপুর তিনটে নাগাদ শেষ পাওয়া খবর পর্যন্ত খনির নিচে তখনও আটকে রয়েছে মৃতদেহ। দাবি পূরণ হলেই মৃতদেহ উপরে তুলে আনা হবে বলে জানান মৃতের সহ কর্মীরা। শ্রমিকদের দাবি গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে খনি কর্তৃপক্ষ সূত্রে খবর।

Post Views: 1,426
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN