+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   কোয়ারেন্টাইন সেন্টার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শ্রমিক, ঘটনা ঘিরে রহস্য

Ad Image
Ad Image

কোয়ারেন্টাইন সেন্টার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শ্রমিক, ঘটনা ঘিরে রহস্য

admin June 14, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ১৪জুনঃ

কোয়ারেন্টাইন সেন্টার এর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পরিযায়ী শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার তারাপুর এলাকায়। শনিবার কুলিয়াড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পিছনে থাকা একটি শৌচালয়ের ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সনাতন সিং নামে এক ব্যক্তিকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কেশিয়াড়ী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, গত শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে এলাকায় ফেরে পাঁচজন পরিযায়ী শ্রমিক। গ্রামে না ঢুকতে দেওয়ায় পাঁচজনকে কোয়ারেন্টাইন করা হয় স্থানীয় ওই স্কুলে। শনিবার দুপুরে হঠাতই করেন সনাতন সিং এর বাড়ির লোক খাওয়ার দিতে এসে কোয়ারেন্টাইন সেন্টারে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর স্কুলের পিছনে শৌচালয়ের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। আহত ব্যক্তির পাশ থেকে উদ্ধার হয় ভাঙ্গা মদের বোতল।

স্বামীকে খুনের চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ আহত পরিযায়ী শ্রমিক সনাতন সিংহের স্ত্রী রেবতী সিং এর। ঘটনার পিছনে ঠিক কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানার পুলিশ। কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরে পরিযায়ী শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার ঘটনায় কোয়ারেন্টাইন সেন্টারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Post Views: 1,098
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN