+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   ভোটকর্মীদের দেওয়া হল পোকা লাগা মেয়াদ উত্তীর্ণ খাবার, প্রবল বিক্ষোভ

Ad Image
Ad Image

ভোটকর্মীদের দেওয়া হল পোকা লাগা মেয়াদ উত্তীর্ণ খাবার, প্রবল বিক্ষোভ

admin April 20, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২০ এপ্রিলঃ

এ রাজ্যে মিড ডে মিলের মান নিয়ে বারেবারে প্রশ্ন ওঠে। মিড ডে মিলের খাবারে পোকা, টিকটিকি মেলার ঘটনাও ঘটে আকছার। কিন্তু নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের খাবারেও পোকা। দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ প্যাকেট জাত খাবারও। বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। বাঁকুড়া খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফ আই আর দায়েরের নির্দেশ।

বাঁকুড়া জেলায় ভোটগ্রহণ ২৫ মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় ৮০০ জন প্রিসাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে টিফিন দেওয়া হয় প্রত্যেককে। টিফিন হাতে পেয়ে অনেকে খেতে শুরু করেন। এরপরই নজরে আসে টিফিনে দেওয়া প্যাটিসের ভেতর কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণকেন্দ্রে প্রবল ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়ার মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যাবস্থা করার পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফ আই আর এর নির্দেশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রিসাইডিং অফিসারদের দাবী বরাত পাওয়া সংস্থার কাছ থেকে এক শ্রেণীর আধিকারিক ও রাজনৈতিক নেতাদের একাংশ কাটমানি নেওয়ার ফলেই এমন নিম্ন মানের খাবার সরবরাহ করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরব হয়েছেন বিক্ষোভকারী প্রিসাইডিং অফিসাররা।

Post Views: 555
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN