+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপির জেলা সভাপতিকে “দালাল” অভিযোগ তুলে বারাবনিতে ক্ষোভ দলীয় কর্মীদের

Ad Image
Ad Image

বিজেপির জেলা সভাপতিকে “দালাল” অভিযোগ তুলে বারাবনিতে ক্ষোভ দলীয় কর্মীদের

admin July 20, 2023

আমার কথা, আসানসোল, ২০ জুলাই:

ভোটের সময় জেলা নেতৃত্বকে ডেকেও কিন্তু পায়নি বিজেপি কর্মীরা। যখন অশান্তি চলছিল তখন তাদের বারবার ফোন করা সত্ত্বেও কোনও রকমের সহযোগিতা মেলেনি। আর এই অভিযোগে জেলা সভাপতিকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়ল বারাবনি অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা। একুশে জুলাই বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে, আর সেই কর্মসূচির আগেই দোমোহানি অঞ্চলে নিজেদের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি দিলীপ দে। কিন্তু দিলীপ দেকে সামনে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি ভোটের সময় যখন অশান্তি চলছিল, যখন পোলিং এজেন্ট হিসেবে বুথে বসতে দেওয়া হচ্ছে না বিজেপি কর্মীদের। তাদের মারধর করা হয়েছিল, তখন বারবার জেলা নেতৃত্বকে ফোন করা হয়েছে কিন্তু তারা কোনও রকমের সহযোগিতা করেনি। আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখিয়েছে। যদিও বিষয়টি নিয়ে দিলীপ দে কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন বিক্ষোভকারীরা আদৌ দলের কর্মী সমর্থক কিনা তা খোঁজ নিয়ে দেখতে হবে।

Post Views: 377
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN