+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মর্মান্তিক ঘটনা! মকর স্নানে নেমে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর

Ad Image
Ad Image

মর্মান্তিক ঘটনা! মকর স্নানে নেমে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর

admin January 14, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৪ জানুয়ারীঃ

মকর সংক্রান্তির পূণ্য স্নান করতে গিয়ে অজয় নদে তলিয়ে গেলো দুই কিশোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে কাঁকসার শিবপুর সংলগ্ন এলাকায় অজয় নদে। তলিয়ে যাওয়া দুই জন হলো রাহুল রায়(১৫) ও শুভম মন্ডল(১৭)। দুই জনের বাড়ি দুর্গাপুরের চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা দেখা দেয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল, শুভম সহ কয়েকজন কিশোর দুর্গাপুর থেকে জয়দেবের মেলায় যায়। বিকেলে তাঁদের মধ্যে ওই দুই যুবক বিকেলের দিকে জলে স্নান করতে নামে। হঠাৎই একজন তলিয়ে যেতে দেখলে অন্যজন তাকে উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়। তবে ওই নদীঘাটে ছিল না কোনো প্রশাসনিক নজরদারি বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা। পাশাপাশি এও অভিযোগ উঠছে অবৈধভাবে বালি উত্তোলনের জেরে যেখানে সেখানে তৈরী হয়েছে গর্ত। ডুবে যাওয়ার পেছনে এও একটি কারন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিস পৌঁছোলে পুলিসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে অন্ধকার নেমে আসায় উদ্ধার কাজেও ব্যাঘাত ঘটে।

Post Views: 3,369
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN