+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নির্বাচনী কেন্দ্রে পা রাখার আগেই বিতর্ক তৈরী হয় আর তা নিয়ে কেউ নাম কামায়- দিলীপ ঘোষ

Ad Image
Ad Image

নির্বাচনী কেন্দ্রে পা রাখার আগেই বিতর্ক তৈরী হয় আর তা নিয়ে কেউ নাম কামায়- দিলীপ ঘোষ

admin March 29, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৯ মার্চ:

“দিলীপ ঘোষ তার নির্বাচন কেন্দ্রে পা না রাখলেও তাঁকে নিয়ে বিতর্ক হয়।
দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে কেউ নাম কামায়, কেউ ফটো ছাপায়, কেউ রাজনৈতিক ভাবে চমকানোর চেষ্টা করে,আবার তার বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের চ্যানেল চলে।
একদিকে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ওপিনিয়ন পোলে বিজেপি দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে বলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বলেন, এতদিন প্রার্থী দেওয়া হয়নি বলে বিজেপি পিছিয়ে আছে বলা হচ্ছিল আগামী সপ্তাহে ওপিনিয়ন পোল করে দেখুন বিজেপি কতটা এগিয়ে রয়েছে। কারণ তিনি যেখানেই প্রচার করতে যাচ্ছেন সাধারণ মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন”।
শুক্রবার বর্ধমানে প্রচার সেরে কাঁকসার তিনটি জায়গায় প্রচারর যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুপুর তিনটে নাগাদ কাঁকসার দু নম্বর কলোনির বটতলায় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য সকলের কাছে আবেদন করেন। এরপর তিনি কাঁকসার ১১ মাইলে বাসস্ট্যান্ডের সামনে দলীয় কর্মীদের নিয়ে চা চক্রে যোগ দেন। সেখান থেকে কর্মসূচি শেষ করে কাঁকসার সিলামপুরে একটি মেলায় দলীয় কর্মীদের নিয়ে যোগ দিয়ে জনসংযোগ বাড়ান।

Post Views: 639
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN