+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ২-০ এর লক্ষ্যে ভোট ময়দানে সেনাপতির ভূমিকায় তৃণমূলের জেলা সভাপতি

Ad Image
Ad Image

২-০ এর লক্ষ্যে ভোট ময়দানে সেনাপতির ভূমিকায় তৃণমূলের জেলা সভাপতি

admin April 10, 2024

আমার কথা, দুর্গাপুর, ১০ এপ্রিলঃ

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি কিংবা সিপিএমের প্রার্থীর ভাগ্য নির্ধারণ কি দুর্গাপুরের দুটি বিধানসভার উপরেই নির্ভর করছে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের মতে যেহেতু ২০১৯  লোকসভাতে দুর্গাপুরের দুটি বিধানসভা ভোট নির্ণায়কের ভূমিকা নিয়েছিল তাই কোন রাজনৈতিক দলই সেই জমি ছাড়তে রাজী নয়। বিশেষ করে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি তো নয়ই। তৃণমূল সূত্রে খবর বিজেপিকে কোনঠাসা করার পাশাপাশি তৃণমূল  কংগ্রেসের  বিভিন্ন গোষ্ঠীকে এক ছাতার তলায় আনার কাজ গোপনে শুরু করে দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

২০১৯ লোকসভা ভোটের নিরিখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা আসন তার মধ্যে বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি এই পাঁচটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট  ৪৭২১০৫ টি ভোট, অন্যদিকে বিজেপি পায় ৩৯৭৮৪২ টি ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ৭৪২৬৩ ভোটে। শুধুমাত্র দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র দুটিতে বিজেপি ভোট পায় ১৯৯৬০৮ টি ভোট সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১২৩৫০৬ টি ভোট। ফলে বিজেপি এগিয়ে থাকে ৭৬১০২ টি ভোটে। মোটের উপর  এই দুটি কেন্দ্র ও পোস্টাল ব্যালটের উপর ভর করেই বিজেপি প্রার্থী প্রায় আড়াই হাজার ভোটে জিতে যায়। এদিকে কীর্তি আজাদ প্রার্থী হওয়ায় দুর্গাপুর এলাকার দুটি বিধানসভার ভোট তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাবে বলে আশা নেতাকর্মীদের। ফলে ফের জোড়া ফুলে হাওয়া লাগতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর যেভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল চলছে তাতে আখেরে লাভ হচ্ছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। কিছুদিন আগেই তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়ালকে নিয়ে  কোন্দলের জেরে অ্যাডভান্টেজ নেয় বিজেপি। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে ্বিজেপিকে ব্যাকফুটে পাঠানোর লক্ষ্যে দলকে সংগঠিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্বের নির্দেশে সেই সেনাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন জেলাসভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বর্তমানে দুর্গাপুর ইস্পাত নগরীর অরবিন্দ এভিন্যুতে জেলার কার্যালয়ই হয়ে উঠেছে সভাপতির বাসস্থান। সেখানেই দিন রাত এক করে নির্বাচনী কাজ সহ চলছে সাংগঠনিক কাজকর্মের কর্মযজ্ঞ। রাত ২-২.৩০ পর্যন্ত্য সেখানে দলীয় কর্মীদের সাথে প্রতিনিয়ত চলছে শলা পরামর্শ । তবে শুধু চার দেওয়ালের মধ্যে নয়, সারা জেলার শহর থেকে গ্রাম, গলি থেকে রাজপথ, বিভিন্ন প্রান্তের মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। শুনছেন তাদের সমস্যার কথাও।  একদিকে আসানসোল কেন্দ্রে ফের জোড়া ফুল ফোটানো, অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটিকে পুনরুদ্ধার করে তা দলনেত্রীকে ফিরিয়ে দেওয়া, এটিকে পাখির চোখ করে দৌড়োচ্ছেন জেলার এই সেনাপতি। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, নরেন চক্রবর্তীর লড়াই একদিকে যেমন বিজেপির সঙ্গে অন্যদিকে নিজের দলের একাংশের সঙ্গেও। ফলে দ্বিমুখী লড়াই কিভাবে তিনি সামাল দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এ-বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই কটাক্ষ করে বলেন, “নরেন্দ্রনাথ বাবু যতই দাবি করুন না কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে আর থাকবে। পিসিবিএল কারখানার ঘটনাই বলুন বা আমরাইতে প্রার্থীর প্রচারের ঝামেলাই বলুন বার বার প্রমান করে দিচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। শাক দিয়ে তো আর মাছ ঢাকা দেওয়া যায় না। তাই তো জেলা সভাপতি হয়েও আসানসোল ছেড়ে নরেন্দ্রনাথবাবুকে দুর্গাপুরে পরে থাকতে হচ্ছে। আর উনি যতই বলুন না কেন, আমাদের প্রার্থী দিলীপ ঘোষের জয় নিশ্চিত, ওনাদের দলই দিলীপবাবুকে জিতিয়ে দেবে।”

 

Post Views: 319
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN