+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   শিব পুজোর জল আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের

Ad Image
Ad Image

শিব পুজোর জল আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের

admin August 12, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ১২ আগস্ট:

শুশুনিয়াতে জল আনতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুজনের।

শিবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়াতে জল আনতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। গুরুতর জখম আরো বেশ কয়েকজন। রবিবার মধ্যরাতে ছাতনা জল ট্যাঙ্কি গড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছেন মৃতদের নাম তনুময় দত্ত (৩০) ও বিশাল দত্ত (২১) । মৃত ওই দুই যুবক বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য রবিবার বাঁকুড়া শুশুনিয়ায় জল আনতে যায় ইন্দপুরের এক দল যুবক। জল নিয়ে ফেরার পথে শুশুনিয়া-ছাতনা রাজ্য সড়কের উপর ছাতনা জল ট্যাঙ্কি গড়ার কাছে বিশ্রাম নিচ্ছিল তাঁরা। সেই সময় একটি বেপরোয়া লরি তাঁদের পিছন দিক থেকে পিষে দেয়। ঘটনাস্থলে গুরুতর জখম হয় সকলেই। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম বেশ কয়েকজনকে বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Post Views: 480
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN