+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মায়াবাজার এলাকায় পরপর দুটি দোকানে দু:সাহসিক চুরি, আতঙ্ক

Ad Image
Ad Image

মায়াবাজার এলাকায় পরপর দুটি দোকানে দু:সাহসিক চুরি, আতঙ্ক

admin November 11, 2024

আমার কথা, দুর্গাপুর, ১১ নভেম্বর:

উৎসবের মরসুম আর এরই মাঝে শিল্পাঞ্চল দুর্গাপুরে ঘটে চলেছে চুরির ঘটনা আর এই চুরিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। রবিবার রাতে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ির অন্তর্গত মায়াবাজার এলাকায় পর পর দুটি মুদির দোকানে ঘটে গেল চুরির ঘটনা।
মায়াবাজার রোড অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা। সেই এলাকায় অভিজিৎ সাউ নামে এক দোকানে মালিক সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের এসবেসটস কেটে, ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তান্ডব চালায়। নগদ প্রায় ২০-২২ হাজার টাকা নিয়ে গেছে দুষ্কৃতিরা বলে জানান অভিজিৎ বাবু।
কয়েক হাত দূরে রয়েছে সুমিত কুমার বার্ণওয়ালের মুদির দোকান। সেই দোকানের সাটারের তালা ভেঙ্গে দুষ্কৃতিরা ভেতরে ঢোকে। এই দোকান থেকে দুষ্কৃতিরা প্রায় ২৬ হাজার টাকা নগদ নিয়ে গেছে বলে জানান দোকান মালিক।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়ে যায়। তবে এভাবে পর পর দ্যটি দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ মায়াবাজারের এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। রাতে পুলিশের গাড়ি টহল দেয়। রয়েছে তিনজন নিরাপত্তারক্ষী, রয়েছে সিসিটিভি ক্যামেরা। তারপরেও কিভাবে এই ঘটনা ঘটল? তবে সিসিটিভি ক্যামেরাগুলি আদৌ চলে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

Post Views: 2,662
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN