+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর নগর নিগমের গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধ

Ad Image
Ad Image

দুর্গাপুর নগর নিগমের গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধ

admin November 20, 2024

আমার কথা, দুর্গাপুর, ২০ নভেম্বরঃ

রাস্তায় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের বর্জ্য বহনকারী গাড়িতে আহত এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ। বৃদ্ধ বিধান নগর জোনাল মার্কেট থেকে বেরোচ্ছিলেন, তখনই দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়ি তাকে ধাক্কা মারে, তড়িঘড়ি এলাকাবাসীরা বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধের নাম গঙ্গাধর বেজ (৮৭), বিধান নগর অরভিল পার্কের বাসিন্দা। এইদিকে এলাকাবাসীরা দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার বেশ কয়েকটি গাড়িকে আটকে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে আছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে ঘটনার খবর পেয়ে বৃদ্ধকে দেখতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যান দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ও প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি।
পরিবারের পাশে আছে দুর্গাপুর নগর নিগম, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি।

Post Views: 2,593
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN