+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এসএসসি দুর্নীতি! দুর্গাপুরে বেশ কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকার হারালেন চাকরি

Ad Image
Ad Image

এসএসসি দুর্নীতি! দুর্গাপুরে বেশ কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকার হারালেন চাকরি

admin April 3, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩ মার্চঃ

সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যে চাকরী হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। দুর্গাপুরও এর ব্যাতিক্রম নয়। এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। সেই রায় সারা রাজ্যের সাথে দুর্গাপুরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকার ওপর এই কোপ পড়ল। দুর্গাপুর নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের ৮ জন, জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪জন, বেনাচিতি হাই স্কুলের ৪জন, সগড়ভাঙ্গা হাই স্কুলের ৩জন, ভিড়িঙ্গী টিএন স্কুলের ২ জন, দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস স্কুলের ৩ জন, দুর্গাপুর গার্লস হাই স্কুল ৫ জন, দুর্গাপুর রাধারানী দেবী গার্লস হাই স্কুলের ৩জন তাঁদের চাকরী হারালেন।

প্রসঙ্গতঃ গত বছর এপ্রিল মাসে এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সমস্ত নিয়োগ, অর্থাৎ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে।

চাকরি হারিয়ে ভেঙ্গে পড়েছেন শিক্ষক-শিক্ষিকারা। চাকরী হারানো নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের এক শিক্ষিকা সুনীতা মন্ডল বলেন, “আমাদের ভুলটা কোথায় ছিল। সমস্ত কিছু যাচাই করে তবেই চাকরীতে আমাদের নিয়োগ করা হয়েছিল।  আমাদের যে চাকরী চলে গেল এবার আমরা কি করবো?”

নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক বলেন,”মহামান্য আদালতের রায় নিয়ে আমি কিছু বলছি না। তবে আমাদের স্কুলের ওপরে এতে কোপ পড়ল। মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ যারা যোগ্য তাঁদের চাকরী ফিরিয়ে দেওয়া হোক।”

জেমুয়া ভাদুবালা হাই স্কুলের প্রধান শিক্ষক জইনুল হক বলেন, “যারা নিয়োগ দুর্নীতি করেছে এটা তাঁদের দোষ। তাঁদের না ধরে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হল। এটা ঠিক না। এক্ষেত্রে সরকার ব্যর্থ। সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত”।

 

Post Views: 6,973
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN