+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   জামাইষষ্ঠীর দিন শুধু পেট ভরে খাওয়ার বিনিময়ে জামাই ভাড়া

Ad Image
Ad Image

জামাইষষ্ঠীর দিন শুধু পেট ভরে খাওয়ার বিনিময়ে জামাই ভাড়া

admin June 1, 2025

আমার কথা, গুসকরা, ১ জুনঃ

জামাই চাই, জামাই?
লাগবে নাকি, ফর্সা জামাই,কালো জামাই,মোটাসোটা জামাই?
হ্যাঁ। এমন ভাবে হাঁক দিতে দিতে টহল দিচ্ছেন তিন যুবক।রবিবার জামাই ষষ্ঠীর দিনে শহরের হাটতলা,বাসস্ট্যান্ডের পর নানা এলাকায় দিনভর ঘুরে বেড়ালেন তারা।দেখে চক্ষু চড়কগাছ সকলের।
শুভজিৎ পাত্র,রোহন সাঁতরা,সোমনাথ পালিত, এই তিন যুবকের কান্ডকারখানা দেখে হাসিতে গড়িয়ে পড়েছেন গুসকরা শহরের মানুষজন।
সাতসকালে পাঞ্জাবি পাজামা পড়ে, হাতে ছোট মাছ আর ছোট্ট দইয়ের ভাড় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা। মাথায় আবার শোলার মুকুট।

এলাকায় এলাকায় গিয়ে তারা হাঁক দেন, জামাই নেবেন,জামাই?
সঙ্গে আবার সেল! সেল! সেল! বলে ক্রেতাদের ভারী ডিসকাউন্ট দেবার আশ্বাস। হবু শ্বাশুড়ি থেকে তরুণী সবার কাছে জামাই হিসেবে ভাড়া যাবার আবেদন- নিবেদন।

ভাড়াটে জামাইরা জানান, দশ বছর ধরে লাগাতার চেষ্টা করেও বিয়ের ফুল ফোটেনি। তাই লোকের মুখে হাসি ফোটাতেই এই ভাবনা আসে তাদের মাথায়।

সাতসকালেই জামাইষষ্ঠীতে জামাই হিসাবে ভাড়া খাটতে রাস্তায় নামা এই তিন আইবুড়ো যুবককে দেখে অবাক গুসকরাবাসী। হাতে মাছ,দইয়ের ভাঁড় নিয়ে তারা বাসের কাছে বা বাজারে গিয়ে ভাড়া যাবার জন্য পীড়াপীড়ি করছেন।রাস্তায় তরুণী বা মধ্যবয়সী মহিলাদের দেখলেই বলছেন,”জামাই লাগবে নাকি? ‘
রবিবার জামাইষষ্ঠীর দিন এমনই মজার কাণ্ডকারখানার সাক্ষী গুসকরাবাসী।
তবে এত কান্ডেও চিঁড়ে ভেজে নি। একজন কিছুটা পছন্দ করেও মাঝপথে মাছের সাইজ পছন্দ না হওয়ায় রিজেক্ট করে দিয়েছেন। তবে হাল ছাড়েননি তারা।চেষ্টা চালিয়ে যান।

ভাড়া খাটার জন্য অপশন ছিলো নানারকম। যার যেমন পছন্দ। আছে ফর্সা,কালো,মোটা জামাই বেছে নেবার অপশন। তবে তাদের কোনো দাবি নেই।
শুধু পেটভরে খেতে দিলেই তারা ভাড়া যাবেন।

আর ডিসকাউন্ট?
ইচ্ছুক শ্বাশুড়িদের আশ্বস্ত করে তারা জানাচ্ছেন, আটশো টাকা কেজি খাসির মাংস লাগবে না।
পুঁটি মাছের ঝাল, নিরামিষ ভাতেও রাজি তারা।
আর ডিম ভাত হলে তো কথাই নেই!

Post Views: 262
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN