+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   কাঁচের বোতলের ভেতরে সপরিবারে দুর্গা, তাক লাগালেন শিল্পী

Ad Image
Ad Image

কাঁচের বোতলের ভেতরে সপরিবারে দুর্গা, তাক লাগালেন শিল্পী

admin September 21, 2025

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২১ সেপ্টেম্বরঃ

এবার আবারও বোতলের ভিতরে অবিশ্বাস্য ভাবে মা দুর্গাকে ঢুকিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী। বোতলবন্দি মা দুর্গা, বোতলটি খুব বেশি হলে কয়েক ইঞ্চি লম্বা। বোতলের মুখটি একটি এক টাকার কয়েনের থেকেও ছোট। সেই বোতলের ভিতরে সুন্দর করে তৈরি করা একটি মা দুর্গা ঢুকল কিভাবে? শুধু মা দুর্গাই নন, বোতলের ভিতরে রয়েছে কার্তিক-গণেশ এবং নৌকা করে আসছেন মা।

এর আগে বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীকে । এবার বোতলবন্দী করলেন মা দুর্গাকে। বিশেষ বোতল শিল্প অর্থাৎ “bottle art” এটি খুবই কঠিন শিল্প। বহুদিন যাবত চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্পে কাজ করে আসছেন বাঁকুড়ার এই শিল্পী। “নৌকায় মা দুর্গা” এই থিম ফুটিয়ে তুলতে বোতলের ভিতরে মা দুর্গার একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি।

একটি ছোট্ট বোতলের ফুটো দিয়ে, একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি। মূর্তিটি শুরু হয় পা থেকে, পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে শিল্পী কে তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে। শুধু মায়ের মূর্তি নয়, রয়েছেন কার্তিক-গণেশ, মা লক্ষ্মী এবং মা সরস্বতী। শুধু তৈরি করাই নয়। ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়েছে। হাত নড়ানোর জায়গা নেই খুব একটা, ফলেই শিল্পীর শিল্প সত্তা ফুটে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে। বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, “প্রায় তিনমাস ধরে একটু একটু করে কাজটা করছি। অনেকক্ষণ বসে করা যায় না। চোখে কষ্ট হয়।”

দুর্গা পুজোর ভাইব তুঙ্গে। আকাশে কালো মেঘ হলেও শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তা ভাবনা। চলতি মাসেই বাঁকুড়াতে দেখা গেছে শন কাঠি দিয়ে মা দুর্গা। এবার দেখা গেল বোতলবন্দী মা দুর্গা। অন্যান্য মা দুর্গার মতই এই মা দুর্গাও বলছেন একটি যুদ্ধবিহীন পৃথিবীর গল্প।

Post Views: 94
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN