+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী

Ad Image
Ad Image

নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী

admin July 13, 2026

আমার কথা, ১৩ জুলাই

দেবনাথ মোদক, পাত্রসায়ের:

নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটে যোগসাজস এবং মৃতার পরিবারকে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের সদ্য প্রাক্তন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৩০ মার্চ পাত্রসায়ের থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় পাত্রসায়েরের স্টেশনপাড়ার বাসিন্দা রোহিত মল্লিক এবং তাঁর মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে।

অভিযোগ, ঘটনার পর মৃতার পরিবার পাত্রসায়ের থানায় অভিযোগ জানাতে গেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা আটকে দেওয়া হয়। পরিবারের দাবি, পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক অভিযোগ দায়েরে বাধা দেন। পাশাপাশি, ঘটনার প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ছাড়াই নাবালিকার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ১১ জুলাই মৃতার পরিবার পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রোহিত মল্লিক ও রুম্পা মল্লিককে গ্রেফতার করে। আদালতে পেশের পর তাঁদের জিজ্ঞাসাবাদে গোটা ঘটনায় পূরবী দত্ত মল্লিকের ভূমিকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বলে পুলিশ সূত্রে দাবি।

এরপর পূরবী দত্ত মল্লিককে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটে সহায়তা, মৃতার পরিবারকে অভিযোগ জানাতে বাধা দেওয়া-সহ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Post Views: 143
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN