+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   একই বৃদ্ধার একাধিক জেলার ভোটার তালিকায় রয়েছে নাম, বিতর্ক

Ad Image
Ad Image

একই বৃদ্ধার একাধিক জেলার ভোটার তালিকায় রয়েছে নাম, বিতর্ক

admin November 23, 2025

আমার কথা, সার্থক কুমার দে, পান্ডবেশ্বর, ২৩ নভেম্বর:

একাধিক বিধানসভার আলাদা আলাদা ৪৪ টি জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে পাণ্ডবেশ্বরের এক বৃদ্ধার। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচক কমিশনারের ত্রুটি নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ তাই নিয়ে উঠছে প্রশ্ন।

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। প্রকাশ্যে এসেছে নানা অসঙ্গতিও। এরকমই একটি অসঙ্গতি প্রকাশ্যে আসার পর পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের বিভিন্ন বিধানসভার ৪৪ টি জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ডিভিসি পাড়ার বাসিন্দা মায়ারানী গোস্বামী (৭০) নামে এক মহিলার। তিনি জানান স্বামী মারা গেছে, মেয়ে থাকে তার শ্বশুরবাড়িতে। পেট চালাতে তিনি অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ৪৭ নং পাটের (রাখালচন্দ্র বালিকা বিদ্যালয়) ভোটার তিনি।‌ মায়ারানী দেবী বলেন এসআইআর এর যে ফর্ম তিনি পেয়েছেন সেই ফর্মের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে আলাদা আলাদা বিধানসভার ৪৪ টি জায়গার ভোটার তালিকায় তার নাম রয়েছে। প্রতিটি তালিকাতে ভোটারের জায়গায় মায়ারানী, স্বামীর নামের জায়গায় গৌড় নামটি থাকলেও পদবী ও এপিক নম্বর আলাদা আলাদা রয়েছে। তিনি বলেন আমি যে ৪৪টি জায়গার ভোটার ! সেটা আমার জানা ছিল না । কিভাবে এটা হল সেটাও বুঝতে পারছি না বলে জানান তিনি।

মায়ারানী দেবীর একাধিক জায়গায় নাম থাকার তথ্য সামনে আসতেই বিষয়টিতে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, লক্ষণ ঘুড়ুই-রা বলেন এ সবই তৃণমূলের কারসাজি। এইসব ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখেই তৃণমূল এতদিন ভোটে জিতে আসছে বলে কটাক্ষ করেন তারা। বৈদ্যনাথপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি রবিন পাল বলেন এটা সম্পূর্ণ নির্বাচক কমিশনার গাফিলতি। এরকম হয়ে থাকলে এর দায় কমিশনের। ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজার পাশাপাশি স্থানীয় ভোটারদের মধ্যেও ছড়িয়েছে চাঞ্চল্য। ভোটারদের একাংশের বক্তব্য ২০০২ সাল ও ২০২৫ সালের প্রকাশিত ভোটার তালিকায় প্রচুর অসঙ্গতি রয়েছে। এটা কমিশনের গাফিলতি! নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে বক্তব্য তাদের।

Post Views: 140
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN