+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক

Ad Image
Ad Image

চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক

admin July 15, 2026

আমার কথা, ১৫ জুলাই:

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল:

অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর (চনচনি) কোলিয়ারিতে বুধবার ভোরে ঘটে গেল দুর্ঘটনা । প্রায় ৭০ বছরের পুরানো কংক্রিটের বিশাল জলট্যাংকি আচমকাই বিকট শব্দে ভেঙে পড়ে । সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর জখম হন ইসিএলের দুই কর্মী সঙ্গীতা দেবী (৫০), ও প্রভাবতী ভূঁইয়া (৫০)। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে খনি এলাকায় টানা বৃষ্টিপাত চলছে। তারই মধ্যে হঠাৎ জলট্যাংকির ধসে পড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এই জলট্যাংকি থেকেই প্রায় হাজারখানেক মানুষের পানীয় জলের সরবরাহ হতো। ফলে দুর্ঘটনার পাশাপাশি এখন দেখা দিয়েছে তীব্র জলসংকটের আশঙ্কাও।

ঘটনার পরই ইসিএলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণে চরম গাফিলতির অভিযোগ তুলেছে কোলিয়ারির বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের একাংশ। তাঁদের অভিযোগ, সম্প্রতি এলাকায় একাধিক পুরনো আবাসন বিপজ্জনক ঘোষণা করে ভেঙে ফেলা হলেও, একই সময়ে এই প্রায় সাত দশকের পুরনো জলট্যাংকিকে শুধুমাত্র নামমাত্র মেরামত করে ব্যবহার চালিয়ে যাওয়া হচ্ছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও স্থায়ী সংস্কার বা নতুন জলট্যাংকি নির্মাণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ।

শ্রমিক নেতাদের বক্তব্য, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার ফল। আজ দু’জন আহত হয়েছেন, কাল আরও বড় প্রাণহানি ঘটতে পারত।” তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে নতুন জলট্যাংকি নির্মাণ করে এলাকার মানুষের নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে হবে।

দুর্ঘটনার পর ইসিএলের পক্ষ থেকে গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ইসিএলের নীরবতা ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এখন দেখার, এই গুরুতর ঘটনার পর কর্তৃপক্ষ কেবল তদন্তেই সীমাবদ্ধ থাকে, নাকি দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে।

Post Views: 125
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN