+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক

Ad Image
Ad Image

কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক

admin October 26, 2026

আমার কথা, ২৬ অক্টোবর

সার্থক কুমার দে, অন্ডাল:

বিকল ডুলিতে আটকে একাধিক শ্রমিক । সোমবার ইসিএলের বাঁকোলা এরিয়ার কুমারডিহি “এ” কোলিয়ারির ঘটনা । শ্রমিকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে বলে জানাই কর্তৃপক্ষ ।

সোমবার বিকেল পাঁচটা নাগাদ বাঁকোলা এরিয়ার কুমারডিহি “এ” কোলিয়ারীতে হঠাৎই বিকল হয়ে যায় খনিতে উঠা নামার ডুলি । রসা ফেঁসে এই বিপত্তি বলে জানা যায় । যার ফলে খনি গর্ভের নিচে ও ডুলিতে আটকে পড়ে একাধিক শ্রমিক । এই খবর চাউর হতে ঘটনাস্থলে ভিড় জমায় সহকর্মী ও আটকে পড়া শ্রমিকদের পরিবার পরিজনেরা । সহকর্মীরা জানান এদিন বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে । সেই সময় প্রথম শিফটের শ্রমিকরা কাজ শেষে উপরে উঠছিলেন, সেকেন্ড শিফটের শ্রমিকরা কাজে নামছিলেন খনি গর্ভে । ডুলি বিপত্তি সময় একটি ডুলি দিয়ে নামছিলেন ৮ জন শ্রমিক, উল্টো দিকে উঠছিলেন ৬ জন । ডুলি বিকল হাওয়ায় তারা আটকে পড়েন ঝুলন্ত অবস্থায় । এছাড়াও খনি গর্ভ থেকে ওঠার অপেক্ষায় থাকা কুড়ি পঁচিশ জন শ্রমিক সেখানে আটকে পরেন ।

শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষে কৃষ্ণ রায় বলেন কি করে এত বড় ঘটনা ঘটলো সেটা তদন্ত সাপেক্ষ । প্রাথমিক কাজ শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা । এইচ এম এস সংগঠনের পক্ষে মিন্টু বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ম্যানেজমেন্ট এর কাছে দাবি জানিয়েছি দ্রুত শ্রমিকদের নিরাপদে উদ্ধার করার । সেই সাথে আটকে পড়া শ্রমিকদের জন্য পানীয় জল শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করা । অন্যদিকে কোলিয়ারির এজেন্ট মধুসূদন সিং বলেন শ্রমিকদের উদ্ধারে সর্বত্রভাবে চেষ্টা চলছে । দ্রুত উদ্ধার কাজ শুরু হবে বলে জানান তিনি ।

Post Views: 85
Ad Image
আজকের খবর
কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক
পশ্চিম বর্ধমান October 26, 2026
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN