+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর

Ad Image
Ad Image

BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর

admin October 18, 2026

আমার কথা, ১৮ অক্টোবর

সনাতন গরাই, দুর্গাপুর:

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধু ও এক বান্ধবীর। দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি বাইক। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতরা হল কৃষ্ণা গাঙ্গুলী, বাঁকুড়ার বাসিন্দা, বাকি দুই যুবক সায়ন গোস্বামী ও তন্ময় দাস কুলটির হিরাপুরের বাসিন্দা। তিনজনের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় রাস্তায় একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতায় বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় সপ্তমীর সকালে জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, বাইকটির গতি কত ছিল এবং ট্রাকটির চালকের কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 153
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN