+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

Ad Image
Ad Image

আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

admin November 2, 2026

আমার কথা, ২ নভেম্বর

সংবাদদাতা, দুর্গাপুর:

প্রতি বছরের মতো এবছরও বাংলার সেরা উৎসব দুর্গা পুজো শেষে সদস্য ও শুভান্যধায়ীদের নিয়ে বিজয়া সম্মেলন করল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার সন্ধ্যায় ইস্পাত নগরী গুরুনানক রোডে সংগঠনের কার্যালয় ‘আনন্দ লাবণ্য’ ভবনে অনুষ্ঠিত এই সম্মেলন কার্যত এক মিলন মেলার রুপ পায়। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সদস্য,সদস্যা,অবসরপ্রাপ্ত সদস্য,সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সংগঠনের তরফে উপস্থিত সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত অতিথিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন,“বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর পর বিজয়ার শুভেচ্ছা বিনিময় এই উৎসবেরই একটা অঙ্গ। এটা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য ও পরম্পরা। সেই ঐতিহ্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই প্রতি বছরের মতো এবছরও এই বিজয়া সন্মেলনের আয়োজন করেছি”। সেই সঙ্গে তিনি শুভ বিজয়ার এই শুভক্ষণে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার বার্তা দিয়ে সকলের জীবন সুখ,শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক -এই কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার। প্রসঙ্গত,সম্প্রতি সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর জি. সঞ্জীব রেড্ডি রজত দীক্ষিতকে ডিএসপি ও এএসপি থেকে ন্যাশানাল জয়েন্ট কাউন্সিল ফর স্টীল ((NJCS) এর সদস্য হিসেবে মনোনীত করেছেন। এই বিশেষ সম্মান প্রাপ্তীর জন্য রজত দীক্ষিতকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। ফলে এবারের এই বিজয়া সম্মেলন এক বিশেষ মাত্রা পায়।

Post Views: 51
Ad Image
আজকের খবর
আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
পশ্চিম বর্ধমান November 2, 2026
কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক
পশ্চিম বর্ধমান October 26, 2026
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN