+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় মাটির ঘরে চাপা পড়ে মৃত্যু হল ছ’বছরের শিশু কন্যার, গুরুতর জখম মা ও বোন

Ad Image
Ad Image

কাঁকসায় মাটির ঘরে চাপা পড়ে মৃত্যু হল ছ’বছরের শিশু কন্যার, গুরুতর জখম মা ও বোন

admin August 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৬ আগস্টঃ

বৃষ্টির জেরে মাটি নরম হয়ে গিয়ে ভেঙ্গে পড়ল বাড়ি আর তাতে চাপা পরে মর্মান্তিক মৃত্যু হল বছর ছয়েকের সঙ্গীতা বাসকির। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সংগীতার মা ও তার এক বছরের বোন। ঘটনাটি ঘটেছে কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের আধারসুরি আদিবাসী গ্রামে।

জানা গেছে, ওই আদিবাসী গ্রামে মোট ৭১টি মাটির বাড়ি ছিল রয়েছে যার মধ্যে ২২টি মাটির বাড়িতে বসবাসকারী পরিবার সরকারী প্রকল্পে পাকা বাড়ি পেলেও বাকি ৪৯টি পরিবার মাটির বাড়িতে বসবাস করেন যার মধ্যে একটি ছিল এই সঙ্গীতাদের পরিবার। স্থানীয় সুত্রে জানা গেছে, দিন কয়েকের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দরুন সঙ্গীতাদের মাটির বাড়ির ভিত নরম হয়ে বসে গেছিল। এরপর আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা ৩০ নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বাড়িটি। বাড়ির মধ্যে তখন সঙ্গীতা তাঁর এক বোন ও মায়ের সাথে ছিল। ভেঙ্গে পরা বাড়ির নিচে চাপা পরে যায় তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে। কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পৌঁছোন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকল বিভাগেও। স্থানোয়রাও হাত লাগান উদ্ধার কাজে। এরপর সঙ্গীতা, তাঁর বোন ও মাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সঙ্গীতাকে পরীক্ষা করে মৃত বলে জানান।

এই এক রত্তি শিশুকন্যার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আদিবাসী গ্রামটিতে। পাশাপাশি এই ঘটনায় আতঙ্কও চেপে বসেছে গ্রামবাসীদের। ওই গ্রামেরই বাসিন্দা কার্তিক বেসরার বক্তব্য “যদি আবার জোর ঝড় বৃষ্টি হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা আবারও ঘটে যেতে পারে। আমরা তাই খুব ভয় ও বিপদের ঝুঁকি নিয়ে বসবাস করছি”।

Post Views: 1,498
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN