+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অগ্নিগর্ভ আমরাই, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

অগ্নিগর্ভ আমরাই, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

admin May 13, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৩ মেঃ

তৃণমুল বিজেপির অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের আমরাই গ্রাম। প্রতিবাদে পথ অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। ঘটনাস্থলে পৌছোয় কেন্দ্রীয় বাহিনী ও দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি।

বিজেপির বুথ সভাপতি শ্রীমন্ত চ্যাটার্জি জানান, তাঁরা আমরাই এলাকায় নিজেদের কর্মীদের খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করা হচ্ছিল। আচমকাই বেশ কয়কজন যুবক বাইকে করে সেখানে উপস্থিত হয়ে আদের উপর চড়াও হয়। তাদের মারধর করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় দুটো বাইক। স্থানীয় তৃণমুল নেতৃত্ব সেখ আমিরুল, সেখ সাহাবুদ্দিন ও তাদের অনুগামীরা এই হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। সাথে তাঁরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। তাঁরা অভিযোগ করেন, পুলিশ সব দেখেও চুপ করে দাঁড়িয়ে রয়েছে।

এর প্রতিবাদে তাঁরা আমরাইতে পথ অবরোধ করে। তাদের দাবি যতক্ষণ না পুলিস সঠিক পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ তাঁরা এই অবরোধ চালিয়ে যাবে।

এদিক খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, “ দুর্গাপুর এখন সন্দেশখালি হয়ে গেছে। তৃণমূলের গুন্ডাবিহীনি ঘুরে বেড়াচ্ছে। এখানেও সেখ শাহাজাহানের লোকজন ঘুরে বেড়াচ্ছে। এখানেও মা বোনেদের উপর অত্যাচার করছে। আমাকেও এখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।“

অপরদিকে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃণমুলের পক্ষ থেকে স্থানীয় নেতা সেখ আমিরুল বলেন, “এটা তৃণমূলের কাজ নাকি তৃণমূলের নাম করে কেউ করেছে সেটা আমরা আগে খতিয়ে দেখবো। আর যদি প্রমান হয় এটা তৃণমূলের কাজ তাহলে উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো যাতে তাঁরা এর ব্যবস্থা নেয়।

Post Views: 837
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN