+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শেষ রক্ষা হল না, মৃত্যু হল সিটিসেন্টারে গুলিতে জখম নিরাপত্তারক্ষীর

Ad Image
Ad Image

শেষ রক্ষা হল না, মৃত্যু হল সিটিসেন্টারে গুলিতে জখম নিরাপত্তারক্ষীর

admin June 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪জুনঃ

চার থেকে পাঁচ ঘন্টা যমে মানুষে টানাটানির পরে শেষ রক্ষা হল না। মারা গেলেন বছর পঞ্চান্নর ওই নিরাপত্তারক্ষী সেখ আলাউদ্দিন। প্রাথমিক অনুমান অতিরিক্ত রক্তক্ষরনের কারনেই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যাক্তি। নিজের বন্দুকের থেকে অসাবধানতাবশতঃ গুলি ছিটকে লাগে সেখ আলাউদ্দিনের পায়ে। তাঁকে গান্ধীমোড় সংলগ্ন বেসরকারী হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকেল ৫টা ৩০ নাগাদ মৃত্যু হয় ওই নিরাপত্তারক্ষীর।

প্রসঙ্গতঃ একটি বেসরকারী এজেন্সীতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। আজ অর্থাৎ বুধবার দুপুরে বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্সে একটি বেসরকারী ব্যাংকের থেকে টাকা তুলে এটিএমে টাকা ভরার কাজের দায়িত্বে থাকা ওই বেসরকারী এজেন্সীতে কর্মরত আরো দুজন বন্দুকধারী নিরাপত্তারক্ষীর সাথে সেখ আকাউদ্দিনও এসেছিলেন। বাকীরা ব্যাংকের ভেতরে ঢুকলেও তিনি ব্যাংকের বাইরেই দাঁড়িয়ে ছিলেন। প্রত্যক্ষদররীরা জানান যে, আচমকাই গুলির চলার আওয়াজে হতচকিত আশেপাশের লোকজনরা দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে আছেন ওই নিরাপত্তারক্ষী। পুলিশে খবর দিলে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Post Views: 5,746
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN