+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মর্মান্তিক দুর্ঘটনা! ফ্লাইওভার থেকে নিচে পরে গেল লরি, মৃত চালক

Ad Image
Ad Image

মর্মান্তিক দুর্ঘটনা! ফ্লাইওভার থেকে নিচে পরে গেল লরি, মৃত চালক

admin May 14, 2024

আমার কথা, অন্ডাল, ১৪ মেঃ

লরির চাকা ফেটে বিপত্তি, ফ্লাই অ্যাশ ভর্তি লরি ফ্লাইওভার থেকে উল্টে পড়ল সার্ভিস রোডে। লরির ভিতর থেকে উদ্ধার হল চালকের মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটে জাতীয় সড়কের কাজোরা উড়ালপুলে।

মঙ্গলবার বেলা ১২-টা নাগাদ জাতীয় সড়কের কাজোরা ফ্লাইওভারের উপর থেকে একটি ফ্লাইঅ্যাশ ভর্তি লরি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সার্ভিস রোডে । প্রত্যক্ষদর্শীরা জানান লরিটি কাজোড়ার দিক থেকে অন্ডালের দিকে আসছিল। চাকা ফাটার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফ্লাইওভারের রেলিংগার্ড ভেঙ্গে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় লরিটির ব্যাপক ক্ষতি হয়। বিভিন্ন অংশ আলাদা হয়ে যায় লরিটির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ। প্রায় এক ঘন্টার চেষ্টার পর দুর্ঘটনাগ্রস্থ লরির কেবিনের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান অনেক সময় ফ্লাইওভারের নিচে সার্ভিস রোডে যানবাহন চলাচলের পাশাপাশি আসা যাওয়া করে পথচারীরা। দুর্ঘটনার সময় সার্ভিস রোডে যানবাহন ও পথচারী না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।

Post Views: 3,489
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN