+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ, পুলিশের কাছে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ দায়েরের হুঁশিয়ারি বোরো চেয়ারম্যানের

Ad Image
Ad Image

দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ, পুলিশের কাছে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ দায়েরের হুঁশিয়ারি বোরো চেয়ারম্যানের

admin April 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫এপ্রিলঃ

করোনা বিষয়ক একগুচ্ছ দাবি নিয়ে দুর্গাপুরের ৪নং বোরো কমিটির কার্যালয়ের সামনে আজ বুধবার বিক্ষোভ দেখানো হয় সিপিআই(এম) এর পক্ষ থেকে, আর এই বিক্ষোভ প্রদর্শণ করতে গিয়ে লকডাউনের নিয়ম ভাঙ্গা হয়েছে বলে দাবি করে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারী দিলেন ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।

করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের ৯ তারিখে মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাআতলে মৃত্যু হয়েছে আসানসোলের এক ইউনানী চিকিৎসকের। তার আগে বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালে ওই চিকিৎসকের চিকিৎসাও চলেছিল। এরপরেই শহর জুড়ে করোনা নিয়ে মারাত্মকরকম আতঙ্ক ছড়িয়ে পরে দুর্গাপুরবাসীদের মধ্যে। সিপিএমের পক্ষ থেকে পঙ্কজ রায় সরকারের অভিযোগ যে, এরপরেও শহরে প্রশাসনের টনক নড়েনি। করোনার মোকাবিলার জন্য সব থেকে বেশী জরুরী র‍্যাপিড টেষ্টের। কিন্তু এই শহরে সেভাবে র‍্যাপিড টেষ্ট হচ্ছে না। শুধু তাই নয়। আসানসোলে করোনা হাসপাতাল না করে তা করা হল দুর্গাপুরে। আর এতে দুটি শহরকেই সংক্রমিত করা হল আর এটি পরিকল্পনায় গলদের ফলশ্রুতি। পাশাপাই তিনি আরো অভিযোগ করেন যে, ওয়ার্ডভিত্তিক জীবানুমুক্ত করার কাজ না করে প্রসাসনের পক্ষ থেকে শুধুমাত্র কয়েকটি বাজার আর পথঘাটে জীবানুনাশক ছড়ানো হয়েছে। পুলিশ ও স্বাস্থ্যকর্মী ছাড়া দেখা মিলছে না কোন প্রশাসনিক আধিকারিকের, সবার জন্য রেশনের ব্যবস্থা করতে হবে,  ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে সিপিএমের পক্ষ থেকে সগরভাঙ্গায় ৪ নং বোরো কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন । বোরো চেয়ারম্যানকে না পেয়ে বন্ধ কার্যালয়ের দরজায় স্মারকলিপি সাঁটিয়ে দেওয়া হয় সিপিএমের পক্ষ থেকে।

অপরদিকে, ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন য, এই সময়ো সিপিএম রাজনীতি করছে। আমরা কোনো দল না দেখে সকলের পাশেই দাঁড়ানোর চেষ্টা করছি। ২৮নং ওয়ার্ডটি সিপিএম বিধায়কের বিধানসভা এলাকার মধ্যেই পড়ে। ওই এলাকাটি জীবানুমুক্ত করার জন্য সন্তোষবাবু বিধায়ক তহবিল থেকে একটি টাকাও তো দেননি। আসলে সিপিএম করোনার থেকেও ভয়ানক। তাই বাংলার মানুষ এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ বোরো দপ্তরে এসে এনারা রাস্তা অবরোধ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, জমায়েত হয়ে লকডাউনের নিয়ম ভেঙ্গেছেন, স্বাস্থ্যবিধির নিয়মভঙ্গ করেছেন। সবটাই আইন বিরুদ্ধ কাজ করেছেন। যারা আজ এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন আমি তাদের বিরুদ্ধে মহকুমা শাসক, জেলাশাসক আর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানাবো যাতে তাদের গ্রেপ্তার করা হয়।

অপরদিকে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার লকডাউনের নিয়ম ভাঙ্গার বিষয়ে বলেন যে, আমরা কোনো রাজনৈতিক সমাবেশ করিনি। তাই যদি হতো তাহলে এর আগেও এখানে পাঁচ হাজার মানুষের জমায়েত করেছি। আমরা হাতে গোনা কয়েকজন মিলে মানুষের সমস্যা নিয়ে কথা বলতে এসেছিলাম আর পুরোটাই লকডাউনের নিয়ম মেনেই করেছি।

Post Views: 3,455
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN