+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকারের প্রতিশ্রুতি মাফিক অন্ডাল বিমাননগরীর জন্য জমিদাতাদের বিকল্প জমি দান

Ad Image
Ad Image

সরকারের প্রতিশ্রুতি মাফিক অন্ডাল বিমাননগরীর জন্য জমিদাতাদের বিকল্প জমি দান

admin October 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪অক্টোবরঃ

অন্ডাল বিমাননগরীর জমিদাতাদের আন্দোলন বহুদিনের, আর তা নিয়ে মাঝে মাঝেই তাদের ক্ষোভ বিক্ষোভে প্রকাশ পায় প্রতিবাদের মধ্যে দিয়ে। এই জমিদাতাদের ক্ষোভ সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছিল মহকুমা প্রশাসনকে। তাদের অভিযোগ বিমাননগরীর জন্য জমি দিয়ে টাকা পেলেও বিকল্প জমি তাঁরা পাননি আর তা নিয়েই ক্ষোভ দানা বাঁধছিল তাদের মধ্যে, যার বহিঃপ্রকাশ তাঁরা প্রায়শই এ নিয়ে আন্দোলনে নামতেন। এবার সেই ব্যাপারে মিলল সবুজ সংকেত। মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে জমিদাতাদের হাতে লটারীর মাধ্যমে বিকল্প জমির পাট্টা তুলে দেওয়া হল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে।

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, অন্ডাল বিমাননগরীর জন্য জমিদাতাদের দেওয়ার জমির পরিবর্তে বিকল্প জমি দেওয়ার বিষয়ে আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ২০১৫ সাল থেকে। অবশেষে সেই সমস্যার সমাধান করতে পারা গেল, আজ সেই জমিদাতাদের হাতে পাট্টা তুল্র দেওয়ার মাধ্যমে।

অপরদিকে পুজোর আগে আগে সরকারের জমি পেয়ে রীতিমতো খুশী জমিদাতারা। তাঁরা জানান, পুজোর মুখে এই ধরনের উপহার সরকারের কাছ থেকে পাবেন এতটা তাঁরা আশা করেননি, ফলে এতে তাঁরা খুবই আনন্দিত।

Post Views: 1,625
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN