+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের মৎস্যপ্রেমীদের জন্য সুখবর! ফের চালু হতে চলেছে বেনাচিতির মাছের বাজার

Ad Image
Ad Image

দুর্গাপুরের মৎস্যপ্রেমীদের জন্য সুখবর! ফের চালু হতে চলেছে বেনাচিতির মাছের বাজার

admin April 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪এপ্রিলঃ

লকডাউনের কারনে বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্গাপুরের বেনাচিতির মাছের আড়ত। আবার লকডাউনের জন্যই যাতে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজনের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক হস্তক্ষেপে রবিবার থেকে ফের চালু হতে চলেছে বেনাচিতির মাছের পাইকারী বাজার। তবে সেটি বেনাচিতিতে নয়। করোনার সংক্রমন এড়াতে সামাজিক দুরত্বের বিষয়টি মাথায় রেখে এবার থেকে লকডাউনের মধ্যে লিংক রোড লাগোয়া দেশবন্ধুনগরের একটি মাঠে পাইকারী মাছের বাজারটিকে নিয়ে বসানোর হবে বলে জানা গেছে প্রশাসন সুত্রে। সমস্যাটি মহকুমা শাসক অনির্বাণ কোলের হস্তক্ষেপে মিটে যায়। আজ শুক্রবার বেনাচিতির ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে কথা বলে সমাধান সুত্র বের করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ভিড় এড়াতে এবার আগামী পরশু থেকে দেশবন্ধুনগরে পাইকারী মাছের বাজার বসতে শুরু করবে।

প্রসঙ্গতঃ লকডাউনের নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিদিন বেনাচিতির পাইকারী মাছের বাজারে খুচরো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন ক্রেতার ভিড় উপচে পড়ছিল। করোনা সংক্রমনের আতঙ্কে ভুগতে শুরু করেছিলেন পাইকারী ব্যবসায়ীরা। এদিকে পুলিশ কোনো মতেই সেই ভিড়ের নিয়ন্ত্রণ পাচ্ছিল না। তাই অবশেষে আজ থেকে আগামী ৩ মে পর্যন্ত্য পাইকারী মাছের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বেনাচিতির ব্যবসায়ী সমিতি। কিন্তু এতে যেমন একদিকে খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে শিল্পাঞ্চলবাসীদের তেমনই ওসুবিধায় পড়বেন খুচরো মাছ ব্যবসায়ীদের। তাই তাদের কথা চিন্তা করে মহকুমা শাসকরবেনাবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিলেন বেনাচিতি বাজারের মাছের আড়তদারেরা।

Post Views: 3,237
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN