+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দলিত সম্প্রদায়ের মহিলাদের উপর হামলার অভিযোগে দুর্গাপুরে পথ অবরোধ

Ad Image
Ad Image

দলিত সম্প্রদায়ের মহিলাদের উপর হামলার অভিযোগে দুর্গাপুরে পথ অবরোধ

admin May 17, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৭ মেঃ

নমঃশুদ্র ও দলিত সম্প্রদায়ের এক ব্যাক্তির পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রাক্তন নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও সেই নেতাকে গ্রেফতার করা হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলে শুক্রবার দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনীতে পথ অবরোধ করা হয় নমঃশুদ্র ও দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে।

অমরাবতীর বাসিন্দা দলিত সম্প্রদায়ের জনৈক বিনয় মজুমদারের অভিযোগ, আইএনটিইউসির প্রাক্তন নেতা তথা অমরাবতী ডিফেন্স কলোনী হাউসিং সোসাইটির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস নিজের রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে নানা অনৈতিক কাজকর্ম করছেন যার প্রতিবাদ করেছিলেন তিনি। সেই ক্ষোভ থেকে চলতি মাসের ৮ তারিখে আয়কর বিভাগে কর্মরত বিনয় মজুমদারের  স্ত্রী এবং মেয়েকে মারধর করে বিশ্বজিৎ বিশ্বাস ও তাঁর অনুগামীরা বলে বিনয়বাবুর অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্ত বিশ্বজিত বিশ্বাসকে গ্রেপ্তার করে নি পুলিশ, উপরন্ত প্রায় প্রতিদিনই নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগকারীকে। অবিলম্বে বিশ্বজিত বিশ্বাস কে গ্রেপ্তারীর দাবিতে এদিন অমরাবতী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নম:শুদ্র ও দলিত সম্প্রদায়।

এদিন প্রায় আধঘন্টা পথ অবরোধ করে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিল নিউ টাউনশিপ থানার পুলিশ। রীতিমতন ঢাকঢোল বাজিয়ে এদিন পথ অবরোধে সামিল হয় নম:শুদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষ। রাস্তার দু ধারে আটকে যায় গাড়ী, অবশেষে আধঘন্টা পর অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে, তৃণমূলের নম:শুদ্র ও দলিত সম্প্রদায়ের শাখার সভাপতি মৈনাক সাহা রায় জানান যে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার না করলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তুলবে তারা।

Post Views: 594
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN