+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানাগড়ে লকডাউন ভেঙ্গে কাপড়ের দোকানে চলছিল বিক্রিবাট্টা, গ্রেপ্তার ৩

Ad Image
Ad Image

পানাগড়ে লকডাউন ভেঙ্গে কাপড়ের দোকানে চলছিল বিক্রিবাট্টা, গ্রেপ্তার ৩

admin April 23, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩এপ্রিলঃ

লকডাউনের নিয়ম ভঙ্গ করে দোকান খোলার অভিযোগে তিনজন দোকানদার সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত পানাগড় বাজারে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা বিশ্বের লড়াই চলছে। ব্যতিক্রম নয় এই রাজ্যও। তাই করোনা সংক্রমণ এড়াতে এই রাজ্যে চলছে লকডাউন। লকডাউন চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে বার বার আবেদন করা হচ্ছে কেউ যেন বাড়ির বাইরে না বের হন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে এও নির্দেশিকা জারি করা হয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কোনো রকম পণ্যের দোকান খোলা যাবে না। কিন্তু তারপরেও সেই নির্দেশিকা অমান্য করে কোনো কোনো জায়গায় দোকান খুলতে দেখা যাছে। শুধু তাই নয় সেই দোকানে জুটেও যাছে খরিদ্দার। এরকমই ঘটনা ঘটতে দেখা গেল পানাগড় বাজারে। স্থানীয় সুত্রে খবর ওই কাপড়ের দোকানটি দিন দুয়েক ধরেই খুলছিলেন দোকানের মালিক দুই ভাই নরোত্তম আগরওয়াল ও নিরাজ আগরওয়াল। বিষয়টি পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার ওই দোকানে হানা দেয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় যে, হাতে নাতে ধরা হয় দুই ভাইকে। সেই সময় ওই দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন সহদেব বিশ্বাস নামে একজন খরিদ্দার। ওই দোকানের দুই মালিক সহ ওই খরিদ্দারকে পুলিশ লকডাউনের নিয়ম ভাঙ্গার অপরাধে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে।

Post Views: 4,095
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN