+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পরিত্যাক্ত বাড়িতে নাবালিকাকে গণধর্ষণ, পান্ডবেশ্বরে গ্রেফতার তিন প্রতিবেশী যুবক

Ad Image
Ad Image

পরিত্যাক্ত বাড়িতে নাবালিকাকে গণধর্ষণ, পান্ডবেশ্বরে গ্রেফতার তিন প্রতিবেশী যুবক

admin December 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৭ডিসেম্বরঃ

গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল এলাকায়। শনিবার রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের এবিপিট সংলগ্ন জামাই পাড়া এলাকায়। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে ,শনিবার রাত্রি আটটা নাগাদ জামাই পাড়া এলাকায় বছর ১৩ এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। কিশোরীর বাড়ির কাছাকাছি ধর্ষণের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী যুবক দেখতে পেয়ে সাথে সাথে ঘটনাটি পাড়ার বাসিন্দা জানায়। প্রতিবেশীরা জড়ো হতেই কিশোরীকে ফেলে রেখে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় থানায়। পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে রসুল পাসওয়ান, বিশাল রুইদাস, মহম্মদ সাইদ নামে ওই তিন অভিযুক্ত  যুবককে গ্রেপ্তার করে। বছর কুড়ি- একুশ বয়স এর অভিযুক্তরা প্রত্যেকেই নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী ও পরিচিত বলে স্থানীয়রা জানান। অভিযুক্তদের আজ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ঘটনার তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের দৃষ্টি মূলক শাস্তির দাবিতে সরব হয়েছে প্রতিবেশীরা ।

Post Views: 1,817
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN