+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে গ্রামের কোনায় কোনায় উপচে পড়া ভিড়

Ad Image
Ad Image

তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে গ্রামের কোনায় কোনায় উপচে পড়া ভিড়

admin April 30, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ৩০ এপ্রিল:

ভোটের উত্তাপের কাছে প্রকৃতির উত্তাপ যেন হার মেনেছে। অন্তত আসানসোল কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থীর রোড শো সেই ঈঙ্গিতই করছে। হাতে গোনা মাত্র আর দশ দিন বাকি। দিন যত কমে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তেজনার পারদ।
তিনি এলেন, দেখলেন, জয় করলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার রোড শো-তে দেখা গেল এমনই চিত্র। কয়েক হাজার কর্মী সমর্থক প্রার্থীর সাথে রোড শো তে হাঁটলেন। আসা যাওয়ার পথের প্রার্থীকে দেখতে উপচে পড়লো জনতার ভিড়।
মঙ্গলবার, পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ইছাপুর সহ বিভিন্ন গ্রাম রীতিমতো চষে ফেললেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। একটি হুড খোলা গাড়িতে প্রার্থী যখন আ
ইছাপুরের আমলকা, বাঙ্গুরী, ইছাপুর গ্রামগুলিতে পৌঁছোন তখন বলিউডের এই স্টার প্রার্থীকে দেখতে উপচে পড়ে ভিড়৷
এদিন রোড শো করে প্রতাপপুর বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভারও আয়োজন করা হয়। সেই জনসভায় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি শতদ্বীপ ঘটক, জেলার সাধারন সম্পাদক সুজিত মুখার্জি।
জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “গতবার পান্ডবেশ্বর বিধানসভা জুড়ে জয়ের মার্জিন ছিল অনেকটাই। এবারে সেই মার্জিন আরো বাড়বে। কারন এই বিধানসভা এলাকার বাসিন্দাদের পাশে আমাদের নেতৃত্বরা সব সময় রয়েছে। তাই ভোট বলে আলাদা করে কোনো প্রচারের দরকার নেই।”

Post Views: 616
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN