+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, খোঁজে পুলিশের তল্লাশি

Ad Image
Ad Image

দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, খোঁজে পুলিশের তল্লাশি

admin November 8, 2026

আমার কথা, ৮ নভেম্বর

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালিয়ে গেল খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দি। পলাতক বন্দির নাম রঘুনাথ বাউরি। তাঁর বাড়ি বীরভূমের লাভপুরে।

জানা গিয়েছে, প্রায় এক বছর আগে খুনের মামলায় দুর্গাপুর মহকুমা আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর তাঁকে দুর্গাপুরের উপ-সংশোধনাগারের মুক্ত সংশোধনাগারে রাখা হয়েছিল। সেখানে থাকাকালীন তিনি একটি মিষ্টির দোকানে কাজ করতেন।

অভিযোগ, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে সংশোধনাগার থেকে বেরিয়ে গেলেও রাতে আর সেখানে ফিরে আসেননি রঘুনাথ। বিষয়টি নজরে আসতেই সংশোধনাগার কর্তৃপক্ষ দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পলাতক বন্দির সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) রাসপ্রিত সিং জানিয়েছেন, ওই বন্দির খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনার পর মুক্ত সংশোধনাগারে থাকা অন্যান্য বন্দিদের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে।

Post Views: 1,378
আজকের খবর
দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, খোঁজে পুলিশের তল্লাশি
পশ্চিম বর্ধমান November 8, 2026
আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
পশ্চিম বর্ধমান November 2, 2026
কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক
পশ্চিম বর্ধমান October 26, 2026
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN