+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মানসিক অত্যাচার সহ বেতন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুরের বেসরকারী হাসপাতালের অস্থায়ী কর্মীদের

Ad Image
Ad Image

মানসিক অত্যাচার সহ বেতন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুরের বেসরকারী হাসপাতালের অস্থায়ী কর্মীদের

admin June 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫জুনঃ

একদিকে যেমন করোনা মোকবিলায় স্থায়ী কিংবা অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের পরিষেবার জন্য তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে অপরদিকে সেরকমই কয়েকজন অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের মানসিকভাবে অত্যাচারের অভিযোগ উঠল দুর্গাপুরের শোভাপুরে অবস্থিত একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। সাথে এও অভিযোগ উঠছে তাদের কাজ করিয়েও ঠিক মতো বেতন দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ আর তা নিয়ে বলতে গেলেই কাজের থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আর এই সমস্ত বিষয় নিয়ে আজ সোমবার প্রতিবাদে সামিল হলেন ওই হাসপাতালের সাথে যুক্ত প্রায় সাড়ে চারশ অস্থায়ী কর্মী।

কুতুম গোপ, চন্দ্রা দত্ত, কল্পনা বাউড়ি নামে ওই হাসপাতালের কর্মীদের অভিযোগ করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে যেখানে ক্রমশই আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সেখানে তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে হাসপাতালে কাজ করে চলেছেন। অথচ সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচিয়ে কাজ করার জন্য যেটুকু প্রয়োজনীয় জিনিসপত্রের দরকার যেমন গ্লাভস, যথাযথ পোশাক তার কিছুই হাসপাতাল থেকে তাদের দেওয়া হচ্ছে না। শুধু তাই নয় তাঁরা এই পরিস্থিতিতে ঠিক মতো বেতন পাচ্ছেন। কর্তৃপক্ষকে কিছু বলতে গেলেই কাউকে কাজের থেকে বসিয়ে দেওয়া হচ্ছে আবার কাউকে চাকরী থেকে বরখাস্ত করা হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফে বলে অভিযোগ। এমতবস্থায় তাদের উপর কর্তৃপক্ষের এহেন মানসিক অত্যাচারের বিরুদ্ধে তাঁরা আজ সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান হাসপাতালের সামনে। খবর পেয়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী।

এদিকে এই বিষয় নিয়ে কোনো রকম কথা বলতে রাজী হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

Post Views: 4,154
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN