+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে স্কুলের বর্ধিত ফি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকেও বেরোলো না সমাধান সুত্র, আদালতের রায়ের দিকে তাকিয়ে এবার সব পক্ষ

Ad Image
Ad Image

দুর্গাপুরে স্কুলের বর্ধিত ফি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকেও বেরোলো না সমাধান সুত্র, আদালতের রায়ের দিকে তাকিয়ে এবার সব পক্ষ

admin August 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪আগস্টঃ

এখনও পর্যন্ত্য সমাধান সুত্র না বেরোলেও অন্তত ত্রিপাক্ষিক বৈঠকে সন্তুষ্ট সকল পক্ষই এমনটাই জানা গেল আজ মঙ্গলবার স্কুলের ফি’ সংক্রান্ত বৈঠকের পর। এদিন দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পুর্ব) স্বপন দত্তের দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাসের উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষদের তরফে প্রতিনিধি ও অভিভাবকদের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। তবে বৈঠকে সব দিক নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত্য চলতি মাসের দশ তারিখে আদালতের রায় ঘোষণা পর্যন্ত্য বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হল। তবে এদিনের বৈঠকে কোনো সমাধান সুত্র না মিললেও বৈঠক নিয়ে অভিভাবকরা সন্তুষ্ট এমনটাই জানালেন তাঁরা।

প্রসঙ্গতঃ দুর্গাপুরের বিভিন্ন বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলগুলিতে টিউশন ফি’ ছাড়াও এমন কিছু বিষয়ে যেমন কম্পিউটার ফি’ ল্যাব্রটরি ফি সহ বেশ কিছু ফি ধার্য করা হয়েছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ যে, করোনা সংক্রমন এড়াতে রাজ্যে লকডাউন চলছে আর স্কুলগুলি সেই কারনে বন্ধ রয়েছে। অনলাইনে পরাশুনা চলছে। ফলে স্কুলে যাচ্ছে না কোনো পড়ুয়াই। তাহলে এই বিষয়ে কেন তাদের থেকে ফি’ চাওয়া হচ্ছে? যদিও সে বিষয়ে কর্নপাত করতে নারাজ স্কুল কর্তৃপক্ষ নিজেদের জায়গায় অনড়। এরই প্রতিবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলের সামনে প্রতিবাদে সামিল হন অভিভাবকরা। কিন্তু তাতে কোনো সমাধান না বেরোনোয় গত বৃহস্পতিবার ডিএভি মডেল স্কুলের সামনে সকাল থেকে রাত পর্যন্ত্য ধর্ণায় বসেন অভিভাবকরা। বিষয়টি জটিল আকার ধারন করায় স্কুলে পৌঁছন ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাস ও এসিপি স্বপন দত্ত। সেই সময় তাঁরা দুপক্ষের সাথে কথা বলে ৪ আগস্ট অর্থাৎ আজকের দিনে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন। সেই অনুযায়ী আজ বৈঠকটি হয়। তবে সব দিক বিবেচনা করে আগামী দশ তারিখ আদালতের রায়ের উপরেই সিদ্ধান্তের বিষয়টি ছাড়া হল বলে জানালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাস ও অভিভাবকদের প্রতিনিধি অভিজিৎ ভাদুরি।

Post Views: 1,715
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN