+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি দুপক্ষের

Ad Image
Ad Image

দুর্গাপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি দুপক্ষের

admin April 28, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৮ এপ্রিলঃ

তৃণমুল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর নিউটন এলাকা। ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ পালটা অভিযোগ সরগরম হয়ে ওঠে এলাকা।

দুর্গাপুরের নিউটন রোড এলাকায় শনিবার রাত এগারোটা নাগাদ আচমকাই রাজ্য বিজেপি কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলীর অভিযোগ, এদিন তাদের দলের এক কর্মসূচী চলার সময় আচমকাই তৃনমুলের পক্ষ থেকে তাদের লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে তৃণমূলের কিছু যুবক, যাদের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা বান্টি সিং। এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ায় বিজেপির কর্মীরা। তারাও পালটা ইট ছুঁড়তে শুরু করে। সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষ।

অন্যদিকে, তৃণমূল নেতা বান্টি সিং জানান, নিউটনে তাদের একটি ক্লাবে যখন তৃণমূলের কর্মীরা বসে ছিল সেই সময় তাদের লক্ষ্য করে ইট ছোঁড়ে বিজেপির কিছু কর্মী। তারা আটকাতে গেলে অশান্তি শুরু হয়।

মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিজোন ফাঁড়ি ও দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পরে ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্বে আসে।

প্রসঙ্গত: রকি ওরফে অভিষেক রায় তার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার দুর্গাপুরের মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেয়। সেই ঘটনার রেশ থেকেই এদিনের এই অশান্তির সুত্রপাত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশের অনুমান।

Post Views: 1,022
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN