+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   মঙ্গলকোটে নদী থেকে ফের উদ্ধার তিনটি দুষ্প্রাপ্য প্রাচীন মূর্তি

Ad Image
Ad Image

মঙ্গলকোটে নদী থেকে ফের উদ্ধার তিনটি দুষ্প্রাপ্য প্রাচীন মূর্তি

admin May 27, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(মঙ্গলকোট), ২৭মেঃ

মঙ্গলকোটের খেরুয়া গ্রামের অজয় নদী থেকে উদ্ধার হওয়া তিনটি দুষ্প্রাপ্য মূর্তি আজ উদ্ধার করল প্রশাসন।  ২গত কয়েকদিন ধরে দুর্লভ মূর্তি উঠেছিল মাছ ধরার জালে। মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামের অজয় নদের একই জায়গা থেকে পাথরের মূর্তি মৎসজীবীরা পায়। একটি মূর্তি সেন যুগের সূর্য মূর্তি বলে জানা যাচ্ছে। রাজা শশাঙ্কের সময় বঙ্গ দেশে সূর্য উপাসনা শুরু হয়। ইতিহাস থেকে জানা যায় মঙ্গলকোটে এক সময় সূর্য উপাসকদের নিবাস ছিল। তাই একাধিকবার এই খেরুয়া গ্রাম থেকে মূর্তি উদ্ধার হয়।

গ্রামবাসীরা দাবি করেছিলেন মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামে অজয় নদ থেকে বার বার এত প্রাচীন দুষ্প্রাপ্য মূর্তি উদ্ধার হচ্ছে সেই মূর্তি গুলিকে প্রশাসন নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখুক। পাশাপাশি গ্রামবাসীরা আরও দাবি জানিয়েছিলেন এই জায়গায় খনন করা হোক আর না তো জায়গাটিকে সংরক্ষিত করা হোক।

গত কয়েকদিনে এই খেরুয়া গ্রাম থেকে দুটি বিষ্ণু মূর্তি সহ একটি সূর্য মূর্তিও পাওয়া যায়। এর আগে দশ বছরের মধ্যে এই এলাকার অজয় নদ থেকে কম করে চারটি প্রাচীন বহুমূল্য মূর্তি পাওয়া গিয়েছ।

আজ ঐ সমস্ত মূর্তিগুলি উদ্ধার করতে যান মঙ্গলকোটের বিডিও জগদীশ বাড়ুই, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ও মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি। বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে এই মুহূর্তে গুলিকে সরকারিভাবে সংরক্ষণ করে রাখা হবে।

Post Views: 1,112
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN