+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২, সিসিটিভি ফুটেজে মিলল প্রমান

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২, সিসিটিভি ফুটেজে মিলল প্রমান

admin July 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে মারধরের ঘটনায় সমীর পাল ও পরেশ পাল নামে দুজন ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। আজ শনিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গতঃ দুর্গাপুরের সগড়ভাঙ্গার বাসিন্দা প্রবীন পাল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বুধবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। প্রবীনবাবুর স্ত্রী জানান হাসপাতালে ভর্তির পর তাঁর শ্বাসকষ্ট আরো বাড়তে থাকে। এরপর তাঁর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির কারনেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন প্রবীনবাবুর স্ত্রী।

এদিকে হাসপাতালের চিকিৎসকদের অভিযোগ ওই রোগীর মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে চিকিৎসক ডি কে মণ্ডলকে মৃতের আত্মীয় পরিজনরা মারধর করে। এই হেনস্থার প্রতিবাদে ওই হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা পরিষেবা বন্ধ করে প্রতিবাদে কর্মবিরতি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউনশিপ থানার পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজে চিকিৎসককে মারধরের ছবি ধরা পরে। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় অভিযুক্তদের নামে। এরপরেই গতকাল রাতে অভিযুক্ত দুজনকে পুলিশ গ্রেফতার করে।

Post Views: 2,617
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN