+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এক সপ্তাহে ভোলবদল, আসানসোল থেকে নির্বাচনে লড়বেন ভোজপুরী গায়ক পবন সিং?

Ad Image
Ad Image

এক সপ্তাহে ভোলবদল, আসানসোল থেকে নির্বাচনে লড়বেন ভোজপুরী গায়ক পবন সিং?

admin March 13, 2024

আমার কথা, আসানসোল, ১৩ মার্চঃ সপ্তাহ ঘুরতে না না ঘুরতেই ফের মত বদলালেন ভোজপুরী গায়ক অভিনেতা পবন সিং। আজ অর্থাৎ বুধবার তিনি এক্স হ্যান্ডেলে এই মর্মে একটি পোস্ট করেন যে, ‘আমি লড়বো, সমাজের কাছে, আমার মায়ের কাছে আমি প্রপ্তিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরন করতেই আমি ভোটে লড়ব। আপনাদের সকলের আশীর্বাদ চাই। জয় মাতা দি”। তবে তিনি কি আসানসোল থেকেই প্রতিদ্বন্দিতা করবেন? তা নিয়ে কোনো উল্লেখ তাঁর পোস্টে পাওয়া যায়নি। তবে যেহেতু বিজেপির প্রার্থী তালিকায় আসানসোল কেন্দ্রে পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল, তাই এটা ধরেই নেওয়া যায় যে তাঁর এই “কাম-ব্যাক” আসানসোল কেন্দ্রের জন্যই। তবে এক সপ্তাহের মধ্যে তাঁর এই ইউটার্ণ নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গতঃ বিজেপির প্রথম দফা তালিকায় ১৯৫টি আসনের প্রার্থীদের মধ্যে আসানসোল কেন্দ্রটির জন্য পবন সিংয়ের নাম ছিল। পবন সিংয়ের নাম ঘোষণার পরেই রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতার মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বহিরাগত তকমা সহ বাঙ্গালী বিদ্বেষী বলে কতাক্ষ করা হয় তাঁকে। এরপরেই সকলকে অবাক করে দিয়ে পরের দিনই ব্যাক্তিগত অসুবিধা দেখিয়ে পবন সিং ভোটে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন। ফের এক সপ্তাহের মধ্যেই ভোল বদলে তিনি সেই সমাজ মাধ্যমেই জানিয়ে দেন, তিনি ভোটে লড়ছেন। তাহলে কি পবন সিং যে কটাক্ষের মুখে পড়েছিলেন সেই সমস্ত জবাব দিতেই ময়দানে নামছেন?

Post Views: 608
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN