+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে কর্মহীন বাবা, পরিবারের অন্ন সংস্থানের জন্য মাস্ক বিক্রি করছে বেনাচিতির আমন

Ad Image
Ad Image

লকডাউনে কর্মহীন বাবা, পরিবারের অন্ন সংস্থানের জন্য মাস্ক বিক্রি করছে বেনাচিতির আমন

admin April 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ

কথাতেই আছে পেটের জ্বালা বড় জ্বালা, আর এই জ্বালার কাছে করোনার মতো ভাইরাসের আতঙ্কের কোনো জায়গাই নেই দুর্গাপুরের দিনমজুর পরিবারের ছেলে ছোট্ট আমনের কাছে, সে যতই ভয়ানক হোক না কেন। তাই তো পেটের খিদে মেটাতে এই করোনা ভাইরাস সংক্রমনের হাত থেকে বাঁচতে সুরক্ষা সামগ্রী হিসেবে সকলে যখন নিজেদের মুখ ঢাকছেন মাস্কে তখন ওই ছোট্ট আমন নিজের প্রাণের পরোয়া না করে নিজের মুখ খোলা রেখে অন্যের প্রাণের সুরক্ষা সামগ্রী বিক্রিতেই ধ্যান বেশী। হ্যাঁ ঠিক এই ছবিই ধরা পড়ল আজ দুর্গাপুরের বেনাচিতি বাজারে। আর এই ছবি থেকে এটা স্পষ্ট হয়ে উঠল যে করোনার থাবায় সব থেকে বেশী যদি কেউ রক্তাক্ত হচ্ছে তো এই আমনদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারগুলো।

বেনাচিতির জলখাবার গলির বস্তির বাসিন্দা বছর এগারোর আমন গুপ্তার বাবা পেশায় দিনমজুর। লকডাউনের জেরে রুজি রোজগার একেবারেই বন্ধ। আর তাই সংসার প্রতিপালনের গুরু দায়িত্ব নিজের ছোট্ট কাঁধে তুলে নিয়েছে আমন। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের তাগিদে মাস্ক বিক্রি করতে পথে নামতে হয়েছে তাঁকে। লোকজন করোনার হাত থেকে বাঁচতে মাস্ক কিনে পড়ছে, কিন্তু মাস্ক বিক্রেতা আমনের নিজের মুখে নেই সেই সুরক্ষা কবজ। থাকবে কি করে? আমন জানে একটি মাস্কের দাম ৩০টাকা যা এই মুহূর্তে তার পরিবারের কাছে অনেক। তাই ৩০টাকার কাছে খুবই নগণ্য ছোট্ট আমনের জীবনের মূল্য। বেনাচিতি বাজারের এরকম একটি ঘটনা আজ রেখে গেল বেশ কিছু প্রশ্ন। করোনা ভাইরাসের প্রকোপ হয়ত একদিন শেষ হবে। কিন্তু এই দিন আনা দিন খাওয়া মানুষগুলো কি অতি সহজে ফিরতে পারবে জীবনের স্বাভাবিক ছন্দে? প্রশ্ন তো এও উঠল যে প্রশাসনের হাজারো চেষ্টা কি ঠিক মতো পৌঁছোতে পারছে হতদরিদ্র ওই অসহায় মানুষগুলির কাছে?

Post Views: 1,153
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN