+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের জেরে রাজস্থানে আটকে পড়া ১১০০ পড়ুয়া এসে পৌঁছচ্ছে কাঁকসায়

Ad Image
Ad Image

লকডাউনের জেরে রাজস্থানে আটকে পড়া ১১০০ পড়ুয়া এসে পৌঁছচ্ছে কাঁকসায়

admin April 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ

রাজস্থানের কোটায় পড়াশুনা করতে গিয়ে লকডাউনের জেরে আটকে পড়া প্রায় ২২০০ পড়ুয়াকে রাজ্যে ফেরানোর উদ্যোগ নিলো রাজ্য সরকার। ইতিমধ্যেই কোটায় রাজ্য সরকার ১০০টি বাস পাঠিয়েছে রাজ্যের ওই পড়ুয়ায়দের নিয়ে আসার জন্য, সাথে প্রশাসন সুত্রে জানা গেছে যে, ওই পড়ুয়ার দল সেই বাসে করে রওনাও দিয়ে দিয়েছে। প্রশাসন সুত্রে জানা গেছে, প্রথমে ওই পড়ুয়াদের মধ্যে ১১০০ জনকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকে নিয়ে আসা হবে। আর বাকি ১১০০ জনকে নিয়ে যাওয়া হবে আসানসোলে। এখানে দু আড়াই ঘন্টার জন্য তাদের কিছু সময় বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

কাঁকসা ব্লক আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য্য জানান যে, “কোটা থেকে যে পড়ুয়ায়দের এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে তাদের মধ্যে কেউ করোনায় সংক্রমিত কিনা তা পরীক্ষা করে দেখার জন্য  ব্লকের তরফে একটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। যদি কারুর মধ্যে সেরকম কোনো উপসর্গ দেখা যায় তাহলে তাদের জন্য এখান থেকেই চিকিৎসার ব্যবস্থা করা হবে।  এরপর তাদের যার যার নিজের জেলায় ফের বাসে করে পাঠানোর বন্দোবস্ত করা হবে।”

Post Views: 2,000
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN