+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   জঙ্গি হামলার আতঙ্কের মধ্যে শ্রীনগরে আটকে বর্ধমানের ২ যুবক

Ad Image
Ad Image

জঙ্গি হামলার আতঙ্কের মধ্যে শ্রীনগরে আটকে বর্ধমানের ২ যুবক

admin April 24, 2025

আমার কথা, বর্ধমান, ২৪ এপ্রিল:

কাশ্মীর ভ্রমণে গিয়ে শ্রীনগরে আটকে পড়েছেন বর্ধমান শহরের দুই পর্যটক। গত ১৪ই এপ্রিল তাঁরা শহর বর্ধমান থেকে রওনা দেন কাশ্মীরের উদ্দেশ্যে। কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটার ঠিক আগেই তাঁরা সেই এলাকা ছেড়ে শ্রীনগরে পৌঁছে যান বলে জানান পরিবারের সদস্যদের।

বুধবার বিকেলে শ্রীনগর থেকে একটি ভিডিও পাঠিয়ে নিজের অবস্থার কথা জানান ওই দুই পর্যটক। তাঁদের অভিযোগ, শ্রীনগর এখন কার্যত জনশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি উদ্বেগজনক। অতিরিক্ত গাড়ি ভাড়া ও বিমান ভাড়া হয়ে যাওয়ায় তাঁরা এখন শ্রীনগরেই আটকে পড়েছেন।

ওই পর্যটকদের পরিবারের সঙ্গে দেখা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পরিবারের উদ্বেগের কথা তিনি শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ঘিরে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন।

Post Views: 508
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN