+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ট্রাক পিছু ৩ হাজার! কয়লা লোডিংয়ে তোলাবাজির অভিযোগ!

Ad Image
Ad Image

ট্রাক পিছু ৩ হাজার! কয়লা লোডিংয়ে তোলাবাজির অভিযোগ!

admin November 22, 2026

আমার কথা, ২২ নভেম্বর

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

কোলিয়ারিতে কয়লা লোডিংয়ে বাধা, ট্রাকপিছু ৩ হাজার টাকা তোলাবাজি দাবির অভিযোগ

সার্থক কুমার দে, দুর্গাপুর : ই-নিলামের মাধ্যমে বরাত পাওয়া কয়লা লোডিংয়ে বাধা দেওয়া এবং টাকা না দেওয়ায় অপারেটরকে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে । ঘটনাটি ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবুনি কোলিয়ারির । ট্রাকপিছু ১,৫০০ থেকে ৩,০০০ টাকা তোলার দাবিকে কেন্দ্র করেই এই অশান্তি বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রী বাহুবলি মার্চেন্টাইল নামে একটি সংস্থা ই-টেন্ডারের মাধ্যমে তিলাবুনি কোলিয়ারি থেকে কয়লা কেনার বরাত পেয়েছে । গত ২০ নভেম্বর ওই সংস্থার ডিও অপারেটর মহম্মদ কামরোজ ওরফে মহম্মদ রিজু যন্ত্রের সাহায্যে ট্রাকে কয়লা লোডিং করছিলেন । অভিযোগ, সেই সময় বিজয় নামে এক ব্যক্তি ও তাঁর সঙ্গীরা লোডিংয়ে বাধা দেন এবং ট্রাকপিছু ১,৫০০ থেকে ৩,০০০ টাকা দাবি করেন । টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ ।

এই ঘটনায় বিজয়-সহ তাঁর সঙ্গীদের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কামরাজ । পাশাপাশি কয়লা লোডিংয়ের কাজে নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি । উল্লেখ্য, একসময় ইসিএলের বিভিন্ন কোলিয়ারিতে ডিওর কয়লা লোডিং ও লিফটিং ঘিরে সিন্ডিকেটের দাপট ছিল বলে অভিযোগ । রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের সক্রিয়তায় সেই দাপট অনেকটাই কমলেও তিলাবুনির সাম্প্রতিক ঘটনায় ফের সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ সামনে এল । ঘটনাকে কেন্দ্র করে ডিও ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে । নিরাপত্তার দাবিতে শীঘ্রই প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন এক ডিও সংস্থার মালিক । প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নাই এখন সেটাই দেখার ।

Post Views: 51
আজকের খবর
ট্রাক পিছু ৩ হাজার! কয়লা লোডিংয়ে তোলাবাজির অভিযোগ!
পশ্চিম বর্ধমান November 22, 2026
জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপিত
পশ্চিম বর্ধমান November 22, 2026
চুরি যাওয়া বাইক ও দুটি মোবাইল উদ্ধার, পুলিশের জালে যুবক
পশ্চিম বর্ধমান November 21, 2026
সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান
জেলা November 20, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN