+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সীমান্ত পেরিয়ে মাদক পাচারের অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেফতার তিন

Ad Image
Ad Image

সীমান্ত পেরিয়ে মাদক পাচারের অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেফতার তিন

admin November 25, 2026

আমার কথা, ২৫ নভেম্বর

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

ফের মাদক পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী পাণ্ডবেশ্বর থানা এলাকায় । পুলিশের অভিযানে পৃথক দুটি এলাকা থেকে গ্রেফতার হল তিনজন । পুলিশ সূত্রে খবর, নিমসা এলাকা থেকে শেখ রাহি ও ইন্দ্রজিৎ পাসওয়ান এবং খোট্টাডিহি এলাকা থেকে রোহিত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । বুধবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ।

সম্প্রতি দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন, বীরভূমের দিক থেকে ব্রাউন সুগার ঢুকছে দুর্গাপুরে এবং তা কলেজ পড়ুয়াদের হাতেও পৌঁছে যাচ্ছে । পরপর মাদক উদ্ধারের ঘটনায় বীরভূম ও পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী এলাকায় নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে । এই পাচারচক্রের উৎস ও সরবরাহের পথ খুঁজে বের করাই এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ ।

Post Views: 52
আজকের খবর
সীমান্ত পেরিয়ে মাদক পাচারের অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেফতার তিন
পশ্চিম বর্ধমান November 25, 2026
দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ‘আইএনটিইউসি’র ২৭তম রাজ্য সন্মেলন
পশ্চিম বর্ধমান November 23, 2026
ট্রাক পিছু ৩ হাজার! কয়লা লোডিংয়ে তোলাবাজির অভিযোগ!
পশ্চিম বর্ধমান November 22, 2026
জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপিত
পশ্চিম বর্ধমান November 22, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN